Advertisement
E-Paper

রাজ্যের খেলোয়াড়, আম্পায়ার, রেফারিদের টিকা দিল সিএবি ও আইএফএ

কলকাতা লিগের আগে আইএফএ অনুমোদিত সমস্ত ক্লাবের ফুটবলারদের করোনার টিকা দেওয়ার ব্যবস্থা করল বাংলার ফুটবল নিয়ামক সংস্থা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ জুন ২০২১ ২১:৪৬
টিকা দিল সিএবি ও আইএফএ

টিকা দিল সিএবি ও আইএফএ নিজস্ব চিত্র

একইসঙ্গে করোনা টিকা দেওয়া শুরু করল আইএফএ ও সিএবি। বৃহস্পতিবার থেকে কলকাতা পৌরসভার ব্যবস্থাপনায় এই শিবির শুরু হল নেতাজি ইন্ডোর স্টেডিয়াম ও ইডেন গার্ডেন্সে। প্রথম দিন উপস্থিত ছিলেন মেয়র ফিরহাদ হাকিম, সাংসদ শান্তুনু সেন, আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ্যায়, আইএফএ সভাপতি সুব্রত দত্ত ও চেয়ারম্যান অজিত বন্দ্যোপাধ্যায়। এ ছাড়াও ছিলেন ভারতের জাতীয় দলের ফুটবলার প্রীতম কোটাল, প্রাক্তন ফুটবলার মেহতাব হোসেন ও দেবজিৎ মজুমদাররা। ইডেনে উপস্থিত ছিলেন সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া, সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায় ও সিএবি-র কর্তারা।

কলকাতা লিগের আগে আইএফ-এ অনুমোদিত সমস্ত ক্লাবের ফুটবলারদের করোনার টিকা দেওয়ার ব্যবস্থা করল বাংলার ফুটবল নিয়ামক সংস্থা। অন্য দিকে ক্রিকেটারদের জন্য টিকার ব্যবস্থা করেছিল সিএবি-ও। প্রচুর ক্রিকেটার লাইন দিয়ে টিকা নেন। তবে শুধু ক্রিকেটাররা নন, আম্পায়ার, মাঠ কর্মী ও ক্লাব কর্তাদেরও টিকা দেওয়ার ব্যবস্থা করে সিএবি।

তবে গণ পরিবহন ব্যবস্থা এখনও চালু না হওয়ায় অনেক খেলোয়াড়, রেফারি, আম্পায়ার আসতে পারেননি। আগামী মঙ্গলবার আবার টিকা দেবে সিএবি। গণ পরিবহন ব্যবস্থা ঠিক হলে আবারও টিকা দেওয়ার ব্যবস্থা করবে আইএফএ-ও।

CAB kolkata municipal corporation Firhad Hakim Kolkata Football
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy