Advertisement
E-Paper

বোর্ডের সাধারণ সভায় সিএবি-র প্রতিনিধি সৌরভ, নির্বাচনী আধিকারিক হলেন সুশান্ত রঞ্জন

আগামী অক্টোবরে ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক সাধারণ সভা হওয়ার কথা রয়েছে। সেখানে সিএবি-র প্রতিনিধিত্ব করবেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২২ ০১:১৩
সৌরভ গঙ্গোপাধ্যায়।

সৌরভ গঙ্গোপাধ্যায়। ফাইল চিত্র।

নির্বাচনের দামামা বেজে গেল সিএবি-তে। মঙ্গলবার ছিল অ্যাপেক্স কাউন্সিলের বৈঠক। সেখানেই নির্বাচনী আধিকারিক হিসাবে সুশান্ত রঞ্জন উপাধ্যায়ের নাম জানিয়ে দেওয়া হল। সুপ্রিম কোর্টের রায়ের পরে সিএবি-তেও নির্বাচনের তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। সেই নির্বাচন সুষ্ঠ ভাবে পরিচালনা করবেন সুশান্ত রঞ্জনই। প্রসঙ্গত, তিনি বাংলার মুখ্য নির্বাচনী আধিকারিক হিসাবেও কাজ করেছেন।

আগামী অক্টোবরে ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক সাধারণ সভা হওয়ার কথা রয়েছে। সেখানে সিএবি-র প্রতিনিধিত্ব করবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বিকল্প প্রতিনিধি হিসাবে বর্তমান সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া থাকবেন। সিএবি-র বার্ষিক সাধারণ সভা অক্টোবরে হতে পারে, এ কথা সব সদস্য সংস্থাকেই জানিয়ে দেওয়া হয়েছে।

পাশাপাশি জানানো হয়েছে, সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায়ে সংবিধানে কিছু বদল আনতে হবে। সেই কাজের দায়িত্ব দেওয়া হয়েছে সভাপতি অভিষেক এবং সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায়কে।

Sourav Ganguly BCCI AGM
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy