Advertisement
E-Paper

দক্ষিণ আফ্রিকার আইপিএলের সঙ্গে যুক্ত হলেন কলকাতার প্রাক্তন অধিনায়ক

দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগে দল কিনেছে আরপিএসজি গ্রুপ। ডারবান সুপার জায়ান্টসের মেন্টর করা হল কাকে?

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০২২ ২০:৫৪

—ফাইল চিত্র

আইপিএলে লখনউ সুপার জায়ান্টস দলের মেন্টর গৌতম গম্ভীর। এ বার আরও দায়িত্ব দেওয়া হল তাঁকে। দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগে দল কিনেছে আরপিএসজি গ্রুপ। ডারবান সুপার জায়ান্টসের মেন্টর করা হল গম্ভীরকে।

আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক ছিলেন গম্ভীর। ভারতের প্রাক্তন ওপেনারের হাত ধরে দু’বার ট্রফি জিতেছে কলকাতা। তাঁর হাতেই এ বার দায়িত্ব দিল সঞ্জীব গোয়েঙ্কার আরপিএসজি। দলের পক্ষ থেকে জানানো হয়েছে যে, গম্ভীরকে এই দায়িত্ব দিতে পেরে তারা কৃতজ্ঞ। তাঁর মতো আন্তর্জাতিক তারকাকে দলে পেয়ে উন্নতি হবে বলেই মনে করছে তারা। গম্ভীরের ক্রিকেট বুদ্ধি দলের শক্তি বাড়াবে বলেও মনে করছে আরপিএসজি।

দায়িত্ব নিয়ে গম্ভীর বলেন, “আমার মনে হয় না ক্রিকেটের মতো দলগত খেলায় এক জনের উপর কোনও কিছু নির্ভর করে। দলকে জেতাতে হলে সবাইকে এক হয়ে লড়তে হবে। সুপার জায়ান্টসের গ্লোবাল মেন্টর হিসাবে আমার দায়িত্ব বাড়ল। জেতার খিদেটা বেড়ে গেল। আমি গর্বিত। দল আমার উপর আস্থা দেখিয়েছে। আমার কাজ আরও বেড়ে গেল।”

Lucknow Super Giants IPL South Africa T20 League Gautam Gambhir
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy