Advertisement
E-Paper

শিলাবৃষ্টি দেখে উচ্ছ্বাস ভারতের প্রাক্তন ক্রিকেটারের, গাড়ি থেকে নেমে মাতলেন খোলা রাস্তায়, মুখে পুরলেন বরফের টুকরোও

তিনি ভারতের প্রাক্তন ক্রিকেটার। এখন রাজ্য ক্রিকেট সংস্থার সর্বোচ্চ পদে। শিলাবৃষ্টি দেখে গাড়িতে বসে থাকতে পারলেন না। বৃষ্টির মধ্যেই রাস্তায় নেমে খেলা করলেন শিশুর মতো।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০২৬ ১৮:২২
cricket

রাস্তা থেকে বরফের টুকরো কুড়োচ্ছেন প্রসাদ। ছবি: সমাজমাধ্যম।

তিনি ভারতের প্রাক্তন ক্রিকেটার। এখন রাজ্য ক্রিকেট সংস্থার প্রশাসক হিসাবেও সর্বোচ্চ পদে। কিন্তু শিলাবৃষ্টি দেখে গাড়িতে বসে থাকতে পারলেন না বেঙ্কটেশ প্রসাদ। বৃষ্টির মধ্যেই রাস্তায় নেমে খেলা করলেন শিশুর মতো। রাস্তা থেকে কুড়িয়ে নিলেন বরফের টুকরোও। তার মধ্যে একটি আবার মুখেও পুরে দিলেন।

সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো পোস্ট করেছেন প্রসাদ। বুধবার বেঙ্গালুরুতে ভাল রকম শিলাবৃষ্টি হয়েছে। কমলা সতর্কতাও জারি করা হয়েছিল। বিভিন্ন জায়গায় জনজীবন বিপর্যস্ত হয়েছে। সন্ধ্যাবেলায় গাড়ি করে কোথাও যাচ্ছিলেন প্রসাদ। হঠাৎই বাইরে শিলাবৃষ্টি শুরু হয়। রাস্তায় বরফের টুকরো এসে পড়তে থাকে। গোটা রাস্তাই সাদা হয়ে যায়।

প্রসাদ গাড়িতে বসে থাকতে পারেননি। তিনি বৃষ্টির মধ্যেই গাড়ি দাঁড় করিয়ে দরজা খুলে নেমে যান। ছোটবেলায় যে কাজ করেছেন, সেটাই করতে থাকেন। রাস্তা থেকে বরফের ছোট ছোট টুকরো কুড়িয়ে নেন। বৃষ্টিতে ভিজে গেলেও পরোয়া করেননি প্রসাদ। পরে তাঁকে দেখা যায় হাতে বরফের টুকরো নিয়ে গাড়ির ভিতরে বসে থাকতে। সেটি সটান মুখেও পুরে দেন। ভিডিয়োয় তিনি লিখেছেন, “শিলাবৃষ্টি হলে কখনও প্রশ্ন করতে নেই। আপনি নিজে থেকেই শিশু হয়ে যান! ওরা যেমন বলে, মনটা এখনও বাচ্চাদের মতোই।”

প্রসাদের এই পোস্ট ভাইরাল হয়েছে। অনেকেই তাঁর প্রশংসা করেছেন খ্যাতনামী অবতার ছেড়ে সাধারণ মানুষের মতো আচরণ করার জন্য। অনেকে প্রসাদের মধ্যে নিজেদের খুঁজে পেয়েছেন বলেও জানিয়েছেন।

Venkatesh Prasad Karnataka Hailstorm
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy