Advertisement
E-Paper

Gautam Gambhir: ফের ব্যাট হাতে নামবেন গৌতম গম্ভীর, জানালেন নিজেই

লেজেন্ডস লিগে খেলতে নামবেন গৌতম গম্ভীর। দীর্ঘ দিন পর ব্যাট হাতে নামার সুযোগ পেয়ে উত্তেজিত ভারতের প্রাক্তন ওপেনার।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৯ অগস্ট ২০২২ ১৭:২৭
ব্যাট হাতে নামবেন ফের মাঠে নামবেন গম্ভীর।

ব্যাট হাতে নামবেন ফের মাঠে নামবেন গম্ভীর। —ফাইল চিত্র

লেজেন্ডস লিগ ক্রিকেটে খেলবেন গৌতম গম্ভীর। ১৭ সেপ্টেম্বর থেকে শুরু হবে এই প্রতিযোগিতা। সেই প্রতিযোগিতা শুরুর আগের দিন ইডেনে উদ্বোধনী ম্যাচ খেলতে নামবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সেই ম্যাচে গম্ভীর খেলবেন কি না, তা স্পষ্ট নয়।

১০টি দেশের ক্রিকেটাররা লেজেন্ডস লিগ প্রতিযোগিতায় খেলবে। মোট চারটি দল হবে। ১৫টি ম্যাচ খেলবে তারা। শুক্রবার গম্ভীর বলেন, “লেজেন্ডস লিগ ক্রিকেট শুরু হবে ১৭ সেপ্টেম্বর। আনন্দের সঙ্গে জানাচ্ছি যে সেই প্রতিযোগিতায় আমি খেলব। ক্রিকেট মাঠে ফের নামত পারব। ভেবেই উত্তেজিত লাগছে। আন্তর্জাতিক ক্রিকেটারের একেক জন তারকার সঙ্গে ফের খেলার সুযোগ পাব ভেবেই গর্ব বোধ হচ্ছে।”

ইডেনে সৌরভ খেলবেন ইন্ডিয়া মহারাজা দলের হয়ে। ওয়ার্ল্ড জায়ান্টসের বিরুদ্ধে খেলবে তারা। সেই দলকে নেতৃত্ব দেবেন অইন মর্গ্যান। সেই উদ্বোধনী ম্যাচে গম্ভীর খেলবেন কি না জানা যায়নি।

ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ওপেনার হিসাবে নিজেকে প্রমাণ করেছিলেন গম্ভীর। ২০১১ সালের বিশ্বকাপের ফাইনালে তাঁর ৯৭ রানের ইনিংস ভারতের জয়ের পিছনে বড় ভূমিকা নিয়েছিল।

Gautam Gambhir Team India Legends Cricket League
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy