Advertisement
E-Paper

বাংলাদেশ শিবিরে ধাক্কা! ভারতের বিরুদ্ধে নামার আগেই চোটে ছিটকে গেলেন দলের অধিনায়ক

বাংলাদেশের প্রধান নির্বাচক মিনাজুল আবেদিন তামিমের ছিটকে যাওয়ার কথা জানিয়েছেন। ভারতের বিরুদ্ধে এক দিনের সিরিজ়ে খেলতে পারবেন না তিনি। হয়তো প্রথম টেস্টেও তামিমকে দলে পাওয়া যাবে না।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০২২ ১৯:৫৪
চোটের কারণে এক দিনের সিরিজ থেকে ছিটকে গিয়েছেন তামিম (ডান দিকে)। ধাক্কা দলে।

চোটের কারণে এক দিনের সিরিজ থেকে ছিটকে গিয়েছেন তামিম (ডান দিকে)। ধাক্কা দলে। —ফাইল চিত্র

আগামী রবিবার থেকে ভারতের বিরুদ্ধে দেশের মাটিতে এক দিনের সিরিজ় খেলতে নামছে বাংলাদেশ। কিন্তু তার আগেই বড় ধাক্কা দলে। চোটের কারণে এক দিনের সিরিজ় থেকে ছিটকে গিয়েছেন দলের অধিনায়ক তথা ওপেনিং ব্যাটার তামিম ইকবাল।

বাংলাদেশের প্রধান নির্বাচক মিনাজুল আবেদিন তামিমের ছিটকে যাওয়ার কথা জানিয়েছেন। তিনি বলেছেন, ‘‘কুঁচকিতে চোট পেয়েছে তামিম। ওর চোট গুরুতর। ভারতের বিরুদ্ধে এক দিনের সিরিজ়ে খেলতে পারবে না তামিম। হয়তো প্রথম টেস্টেও তামিমকে দলে পাওয়া যাবে না।’’

তামিমের বদলে কে ভারতের বিরুদ্ধে এক দিনের দলের অধিনায়কত্ব করবেন তা এখনও নিশ্চিত নয়। আগামী দু’দিনের মধ্যেই তা ঠিক করা হবে বলে জানিয়েছেন নির্বাচক প্রধান।

শুধু তামিম নন, ভারতের বিরুদ্ধে প্রথম এক দিনের ম্যাচে খেলতে পারবেন না জোরে বোলার তাসকিন আহমেদও। মিনাজুল বলেছেন, ‘‘তাসকিনের পিঠে ব্যথা রয়েছে। তাই প্রথম এক দিনের ম্যাচে ও খেলবে না। রবিবারের পরে ওর ফিটনেস পরীক্ষা করে দেখা হবে। তার পরেই সিদ্ধান্ত নেওয়া হবে যে পরের ম্যাচগুলোতে ওকে খেলানো হবে কি না।’’ তাসকিনের পরিবর্তে বাঁ হাতি জোরে বোলার শরিফুল ইসলামকে দলে নেওয়া হয়েছে।

বাংলাদেশের বিরুদ্ধে তিনটি এক দিনের ও দু’টি টেস্টের সিরিজ় খেলবে ভারত। ২০১৫ সালে শেষ বার বাংলাদেশের সফরে গিয়েছিল ভারত। সাত বছর পরে আবার সে দেশে যাচ্ছেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা।

India Vs Bangladesh Tamim Iqbal Bangladesh Cricket
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy