Advertisement
E-Paper

Sanju Samson: উদীয়মান এক ফুটবলারকে সাহায্য করতে বিমানের টিকিট কেটে দিলেন ভারতীয় ক্রিকেটার

স্পেনের পঞ্চম ডিভিশনের লিগে খেলার সুযোগ পেয়েছেন আদর্শ। সিডি লা ভারজেন ডেল ক্যামিনো দলে খেলার সুযোগ পেয়েছেন তিনি।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০২১ ১৯:৪৭
আদর্শকে সাহায্য করে সমর্থকদের মন জিতে নিয়েছেন সঞ্জু।

আদর্শকে সাহায্য করে সমর্থকদের মন জিতে নিয়েছেন সঞ্জু। —ফাইল চিত্র

এক উদীয়মান ফুটবলারকে সাহায্য করতে এগিয়ে এলেন সঞ্জু স্যামসন। কেরলের এক ফুটবলারকে সাহায্য করলেন ভারতীয় উইকেটরক্ষক। আদর্শ নামে ওই ফুটবলারকে বিমানের টিকিট কেটে দিলেন সঞ্জু।

স্পেনের পঞ্চম ডিভিশনের লিগে খেলার সুযোগ পেয়েছেন আদর্শ। সিডি লা ভারজেন ডেল ক্যামিনো দলে খেলার সুযোগ পেয়েছেন তিনি। রবিবার মাদ্রিদের উদ্দেশে রওনা হবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর এই ভক্ত।

তবে শুধু সঞ্জু নন, আদর্শকে সাহায্য করেছেন কেরলের মন্ত্রী সাজি চেরিয়ান। কারাকোড়ে লিয়ো ক্লাব ৫০ হাজার টাকা সাহায্য করেছেন আদর্শকে। নেটমাধ্যমে চেরিয়ান লেখেন, ‘কিছু দিন আগে আদর্শ আমার সঙ্গে দেখা করে। ও খুব ভাল ফুটবলার। খুব বড় সুযোগ পেয়েছে ও। আর্থিক কারণে এই সুযোগ হারাতে হতে পারত আদর্শকে। স্পেনের একটা ক্লাবে খেলার সুযোগ পেতে পারে ও। সঞ্জু স্যামসন ওকে বিমানের টিকিট কেটে দিয়েছে। আমি জানি এক দিন আদর্শ খুব বড় তারকা হবে। আশা করি এই সুযোগ ও কাজে লাগাতে পারবে।’

আইপিএল-এ রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু। এ বারের আইপিএল-এ তাঁর দলকে নক আউটে তুলতে ব্যর্থ হলেও আদর্শকে সাহায্য করে সমর্থকদের মন জিতে নিয়েছেন তিনি।

Sanju Samson Rajasthan Royals
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy