চার বারের চ্যাম্পিয়ন দল চেন্নাই সুপার কিংস এ বারের আইপিএলে প্রথম ম্যাচেই খেলতে নামছে। প্রতিপক্ষ গুজরাত জায়ান্টস। হয়তো শেষ বার খেলতে চলেছেন মহেন্দ্র সিংহ ধোনি। ট্রফি জিতেই যে ক্রিকেটজীবন শেষ করতে চাইবেন, তা বলার অপেক্ষা রাখে না। তবে সেই সম্ভাবনায় বাধা হতে পারে দলের ক্রিকেটারদের বয়স। ম্যাথু হেডেন জানিয়ে দিলেন, ধোনিরা এ বারেও ‘বুড়োদের দল’ তৈরি করেছেন!
অতীতে ধোনির অধীনে চেন্নাইয়ের হয়ে খেলেছেন হেডেন। তিনিই এক চ্যানেলে বলেছেন, “ওদের সংগ্রহে এ বার বলার মতো ক্রিকেটার নেই। মনে হচ্ছে বুড়োদের দল তৈরি করেছে ওরা। আগেও ওদের দল নিয়ে এ কথা বলা হয়েছে। এ বছরও আলাদা কিছু দেখছি না।”
140 Seconds of 💛⚡️🤩#AnbudenDiaries #WhistlePodu pic.twitter.com/N5NZpA4v35
— Chennai Super Kings (@ChennaiIPL) March 25, 2023
আরও পড়ুন:
হেডেনের মতে, এ বার ধোনি এবং অম্বাতি রায়ডুকে বাড়তি ভূমিকা নিতে হবে। বলেছেন, “ধোনি (৪১ বছর) এবং রায়ডুর (৩৭) বয়স প্রায় কাছাকাছি। ওরা দলের অন্যতম সেরা ক্রিকেটার। ওদের বাড়তি দায়িত্ব নিতে হবে। দলের নেতাও ওরাই। তাই আলাদা করে এই দু’জনের নামই আমি বলব। অভিজ্ঞতা ওদের সঙ্গে রয়েছে। সেটা ওদের কাজে লাগবে নাকি বিপক্ষে যাবে, সেটা অবশ্য সময় বলবে।”