Advertisement
E-Paper

এ বছরেই আবার হবে আইপিএলের নিলাম, কবে, কোথায় বসবে আসর?

বছরের শুরুতে নিলামে সেরা ক্রিকেটারদের তুলে নিয়ে প্রত্যেক দলই। ফলে ডিসেম্বরের নিলামে সে ভাবে বড় কোনও ক্রিকেটারের নিলামে ওঠার সম্ভাবনা নেই।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০২২ ১৪:৪০
আইপিএলের নিলাম কবে?

আইপিএলের নিলাম কবে? ফাইল ছবি

এ বছরেই হতে চলেছে আইপিএলের নিলাম। আগামী ১৬ ডিসেম্বর বেঙ্গালুরুতে বসতে চলেছে নিলামের আসর। এক ওয়েবসাইটে এমনই দাবি করেছেন বোর্ডের এক সূত্র। তবে এ বছরের গোড়ার দিকে যে ভাবে মেগা নিলামের আয়োজন করা হয়েছিল, তা এ বার করা হচ্ছে না। এটি ছোট আকারেই হবে।

বছরের শুরুতে মেগা নিলামে সেরা ক্রিকেটারদের তুলে নিয়েছে প্রত্যেক দলই। ফলে ডিসেম্বরের নিলামে সে ভাবে বড় কোনও ক্রিকেটারের নিলামে ওঠার সম্ভাবনা নেই। খুচরো কিছু ক্রিকেটার এক দল থেকে অন্য দলে যেতে পারেন। তবে নিলামে ফ্র্যাঞ্চাইজ়িগুলির টাকার অঙ্ক বাড়ছে। ৯০ কোটির বদলে ৯৫ কোটি টাকা নিয়ে নিলামে বসতে পারবে তারা।

পরের বছর আইপিএল ফিরছে পুরনো ফরম্যাটে। অর্থাৎ হোম এবং অ্যাওয়ে ফরম্যাটে খেলা হবে। বিদায়ী সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ২২ সেপ্টেম্বর সমস্ত রাজ্য সংস্থাকে পাঠানো একটি চিঠিতে লিখেছিলেন, প্রতিটি দলের নিজস্ব স্টেডিয়াম রয়েছে। সেখানেই তারা নিজেদের হোম ম্যাচ খেলবে।

IPL IPL Auction 2022 IPL 2023
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy