Advertisement
E-Paper

টি-টোয়েন্টি বিশ্বকাপে চোট লুকিয়ে খেলেছেন বাবর, ফখর? পাকিস্তানের দুই ক্রিকেটারের বিরুদ্ধে তদন্তের দাবি সে দেশেরই নির্বাচকদের

পাকিস্তান দলের দুই ক্রিকেটারের বিরুদ্ধে বড় অভিযোগ তুললেন সে দেশেরই নির্বাচকেরা। জানালেন, বাবর আজ়ম এবং ফখর জ়মান হয়তো চোট নিয়েই বিশ্বকাপে খেলেছেন। দুই ক্রিকেটারের বিরুদ্ধে তদন্ত দাবি করা হয়েছে বোর্ডের কাছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ মার্চ ২০২৬ ২২:৫৪
cricket

ফখর জ়মান (বাঁ দিকে) এবং বাবর আজ়ম। — ফাইল চিত্র।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট থেকে বিদায় নেওয়ার পরেই নানা ভাবে সমালোচিত হচ্ছে পাকিস্তান দল। এ বার সেই দলেরই দুই ক্রিকেটারের বিরুদ্ধে বড় অভিযোগ তুললেন সে দেশেরই নির্বাচকেরা। জানালেন, বাবর আজ়ম এবং ফখর জ়মান হয়তো চোট নিয়েই বিশ্বকাপে খেলেছেন। দুই ক্রিকেটারের বিরুদ্ধে তদন্ত দাবি করা হয়েছে বোর্ডের কাছে।

শনিবার এক সাংবাদিক বৈঠকে পাকিস্তানের নির্বাচক আকিব জাভেদ বলেন, “বাবর আজ়ম ফিট নয়। ফখর জ়মান ফিট নয়। সলমন মির্জ়াও আনফিট। পিসিবি-র কাছে অনুরোধ ওদের বিরুদ্ধে তদন্ত শুরু করুক। কী ভাবে বাবর আর ফখর আনফিট হতে পারে? বিশ্বকাপের পর ওদের চোটের কথা শুনেছি। তা হলে বিশ্বকাপের সময় ওদের ফিটনেস কেউ দেখেনি? দলে থাকা সত্ত্বেও ওরা কি পুরো ফিট ছিল? আমাদের মতো নির্বাচকদের এটা স্পষ্ট করে জানা দরকার। ওদের শারীরিক অবস্থা এবং চোটের চিন্তার খেয়াল রাখা উচিত কোচ এবং ফিজিয়োর। আমাদের জানানো দরকার ছিল।”

বিশ্বকাপের পর জাতীয় টি-টোয়েন্টি চ্যাম্পিয়নশিপে খেলার কথা ছিল বাবরের। সংবাদ সংস্থা জানিয়েছিল, নিজের টেকনিক ঠিক করার জন্য বাবর টি-টোয়েন্টি প্রতিযোগিতা থেকে নাম তুলে নিয়েছেন। তবে নির্বাচকদের ধারণা, চোট সারাতেই এই কাজ করেছেন বাবর। আকিব বলেছেন, “শ্রীলঙ্কা থেকে ফেরার পর চিকিৎসকেরা ওকে পরীক্ষা করেছিলেন। চোটের কারণেই বাংলাদেশ সিরিজ়ে এবং জাতীয় টি-টোয়েন্টিতে খেলতে পারছে না বলে জানি। ও খেলতে চেয়েছিল। চোটের কারণে খেলতে পারছে না।”

Babar Azam Fakhar Zaman Pakistan Cricket Aaqib Javed
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy