আইপিএলে বেঙ্গালুরুকে দীর্ঘ দিন নেতৃত্ব দিয়েছেন বিরাট কোহলি। তবে ট্রফি জেতাতে পারেননি। তিনি প্রথম মরসুমেই ট্রফি জিতিয়েছেন দলকে। সেই রজত পাটীদার মনে করেন, কোহলি মোটেই আইপিএলের সেরা অধিনায়ক নন। তিনি বেছে নিয়েছেন পাঁচ বারের আইপিএল জয়ী অধিনায়ক রোহিত শর্মাকে।
এক ক্রিকেট ওয়েবসাইটের তরফে চটজলদি প্রশ্নোত্তর পর্বের আয়োজন করা হয়েছিল। সেখানেই সেরা অধিনায়ক হিসাবে রোহিতের নাম করেছেন পাটীদার। তবে পাটীদারের কাছে আইপিএলের সেরা ব্যাটার কোহলিই। পাশাপাশি সেরা কভার ড্রাইভ মারা ক্রিকেটার এবং সবচেয়ে ভাল পোশাক পরা ক্রিকেটার হিসাবেও কোহলির নাম বেছে নিয়েছেন তিনি।
পাটীদারের কাছে সেরা ফিল্ডার ফাফ ডুপ্লেসি, সেরা অ্যাওয়ে মাঠ ইডেন গার্ডেন্স, সেরা জোরে বোলার ডেল স্টেন, সেরা স্পিনার সুনীল নারাইন, সেরা ফিনিশার এবি ডিভিলিয়ার্স, সেরা ডেথ ওভার বোলার জসপ্রীত বুমরাহ, সেরা সঙ্গীত শ্রোতা ফিল সল্ট এবং রোমারিয়ো শেফার্ড।
দলে কোহলির প্রভাব কতটা, সেটা পাটীদারের তিন দিন আগের মন্তব্যেই বোঝা গিয়েছিল। আইপিএলের প্রথম ম্যাচে শেষ পর্যন্ত কোহলি ক্রিজ়ে থেকে দলকে জেতানোর পর পাটীদার বলেছিলেন, “কোহলিকে কোনও শব্দে বর্ণনা করা সম্ভব নয়। যত ক্ষণ ক্রিজ়ে আছে তত ক্ষণ বেঙ্গালুরু টিকে থাকবে। ও বিশ্বের এক নম্বর ব্যাটার।”
আরও পড়ুন:
প্রথম ম্যাচের পর অনেকটাই বিরতি পাচ্ছে বেঙ্গালুরু। আগামী ৫ এপ্রিল, রবিবার পরের ম্যাচ খেলবে তারা। প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
- এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
- আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি, পাঁচ বার করে ট্রফি জিতেছে চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্স। কলকাতা নাইট রাইডার্স জিতেছে তিন বার। গত বছর প্রথম বার ট্রফি জিতেছিল বেঙ্গালুরু।
-
২৩:০৯
টানা চার জয় গুজরাতের, রাজস্থানের জোড়া হার! বৈভবদের হারিয়ে পাঁচ থেকে এক লাফে দুইয়ে শুভমনেরা -
১৭:৪৭
জয়পুরে স্টেডিয়ামের ফ্লাড লাইটের প্রশংসা করলেও খুশি নন সাঙ্গাকারা! ক্যাচ পড়ার জন্য আলোর নতুন ব্যবস্থাকে দুষলেন রাজস্থান কোচ -
১৪:০০
বৈভব নাকি এক বছরের চমক! শুনেই নড়েচড়ে বসে রাজস্থান, সূর্যবংশীকে পরিণত করার চ্যালেঞ্জ নেন দলেরই এক জন -
১২:৫৪
আইপিএলের দলগুলির ক্ষতি ৫৮ কোটি টাকা! শুধু কেকেআরের জলে গিয়েছে ৩১ কোটির বেশি, কী ভাবে, জানা গেল কারণ -
১০:৫৪
কেকেআরের কাছে হেরে প্লেঅফের আশা ছেড়ে দিল দিল্লি, আগামী মরসুমের কথা অধিনায়ক অক্ষরের মুখে