T20 World Cup 2021: কোহলীরা স্কটল্যান্ড ম্যাচের পর কত নম্বর পেলেন? বিচার করল আনন্দবাজার অনলাইন
ফের বড় জয় ভারতের। এগারো জনের মধ্যে সাতজনকে কিছুই করতে হয়নি। আনন্দবাজার অনলাইন নম্বর দিল ভারতীয় ক্রিকেটারদের।
ফের বড় জয় ভারতের। এগারো জনের মধ্যে সাতজনকে কিছুই করতে হয়নি। আনন্দবাজার অনলাইন নম্বর দিল ভারতীয় ক্রিকেটারদের।
বিরাট কোহলী: কিছু করতে হয়নি।
লোকেশ রাহুল ৯: নিউজিল্যান্ড এবং আফগানিস্তানকে নেট রানরেটে টপকে যাওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা নিয়েছেন। ১৯ বলে ৫০ রানের ইনিংসে ৬টি চার, ৩টি ছয়। স্ট্রাইক রেট ২৬৩.১৫।
রোহিত শর্মা ৮: ১৬ বলে ৩০ রান। ইনিংসে ৫টি চার, ১টি ছয়। স্ট্রাইক রেট ১৮৭.৫০।
সূর্যকুমার যাদব: কিছু করতে হয়নি।
আরও পড়ুন:
ঋষভ পন্থ: কিছু করতে হয়নি।
হার্দিক পাণ্ড্য: কিছু করতে হয়নি।
রবীন্দ্র জাডেজা ৯: উইকেট নেওয়ার দিক দিয়ে ভারতীয় বোলারদের মধ্যে সবথেকে সফল। চার ওভারে ১৫ রান দিয়ে ৩ উইকেট।
রবিচন্দ্রন অশ্বিন ৫: সুযোগ পাওয়ার সময় থেকেই ভাল বল করছেন। এই ম্যাচে চার ওভারে ২৯ রান দিয়ে ১ উইকেট।
আরও পড়ুন:
যশপ্রীত বুমরা ৮: জাডেজার থেকে উইকেট কম পেলেও ভারতীয় বোলারদের মধ্যে সবথেকে ভাল বল করেছেন বুমরা। ৩.৪ ওভারে ১০ রানে ২ উইকেট।
বরুণ চক্রবর্তী ৫: ভারতীয় বোলারদের মধ্যে সবথেকে খারাপ বল করেছেন। উইকেট পাননি। তিন ওভারে ১৫ রান দিয়েছেন।
মহম্মদ শামি ৮: আগের ম্যাচের মতো এই ম্যাচেও তিন উইকেট। তিন ওভারে দিয়েছেন ১৫ রান।