Advertisement
E-Paper

এক ধাক্কায় ১২ কোটি কমল বেতন! দিল্লি গিয়ে পকেট হালকা পন্থের, তবে অনেক কম টাকায় দল বদলের তালিকায় আছেন আরও অনেকে

২৭ কোটি থেকে ১৫ কোটি। আইপিএলে দল বদল করতে গিয়ে পকেট অনেকটাই হালকা হল ঋষভ পন্থের। আইপিএলের ‘ট্রেডিং’-এ এত কম বেতনে আর কোনও ক্রিকেটার অন্য দলে যোগ দেননি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ জুন ২০২৬ ২১:০৪
sports

ঋষভ পন্থ। — ফাইল চিত্র।

২৭ কোটি থেকে একেবারে ১৫ কোটি। আইপিএলে দল বদল করতে গিয়ে পকেট অনেকটাই হালকা হয়ে গেল ঋষভ পন্থের। লখনউ থেকে দিল্লিতে তাঁর যোগদানের খবর এ দিনই আনুষ্ঠানিক ভাবে জানানো হয়েছে। সেই সঙ্গেই পন্থের বেতনও প্রকাশ্যে এসেছে। আইপিএলের ‘ট্রেডিং’-এ এত কম বেতনে আর কোনও ক্রিকেটার অন্য দলে যোগ দেননি। তবে নিলামে দল বদলে অনেক কম টাকায় অন্য দলে যোগ দিয়েছেন একাধিক ক্রিকেটার।

দু’বছর আগের আইপিএল নিলামে পন্থকে ২৭ কোটি টাকায় কিনেছিল লখনউ। তিনি আইপিএলের সর্বোচ্চ দাম পাওয়া ক্রিকেটার হয়েছিলেন। কিন্তু পারফরম্যান্স মোটেই আহামরি নয়। ফলে লখনউয়ের সঙ্গে সমঝোতা করে পন্থকে কিনে নিয়েছে দিল্লি। ‘ঘরে’ ফিরেছেন ভারতের উইকেটকিপার।

আইপিএলের ইতিহাসে সবচেয়ে কম বেতনের ফারাক রয়েছে কেকেআরের প্রাক্তন এক ক্রিকেটারের। তিনি বেঙ্কটেশ আয়ার। ২০২৫-এ তাঁকে ২৩.৭৫ কোটি টাকায় কিনেছিল কেকেআর। পরের বছর ছেড়ে দেয় তারা। বেঙ্গালুরু কেনে ৭ কোটি টাকায়। অর্থাৎ বেতনের ফারাক ১৬.৭৫ কোটি টাকার। সেই দলে গিয়ে দু’বার আইপিএলও জিতে ফেলেছেন বেঙ্কটেশ।

স্যাম কারেনকে পঞ্জাব কিংস কিনেছিল ১৮.৫ কোটি টাকায়। এর পর তাঁকে মাত্র ২.৪ কোটি টাকায় কেনে চেন্নাই। অর্থাৎ ১৬.১ কোটি টাকা কমে অন্য দলে যোগ দেন কারেন। কাইল জেমিসন ১৫ কোটি টাকায় ২০২১-এ যোগ দিয়েছিলেন বেঙ্গালুরুতে। পরে চেন্নাই তাঁকে কেনে ১ কোটি টাকায়। মিচেল স্টার্ককে কেকেআর কিনেছিল ২৪.৭৫ কোটি টাকায়। পরের নিলামে স্টার্ক দাম পান ১১.৭৫ কোটি টাকা। অর্থাৎ ফারাক ১৩ কোটি টাকার।

Rishabh Pant Delhi Capitals Venkatesh Iyer KKR

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy