Advertisement
E-Paper

পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানের নতুন নামকরণ সংক্রান্ত মূল্যায়ন কমিটি গড়লেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, নেতৃত্বে কার্তিক মহারাজ

মঙ্গলবার বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর ধন্যবাদজ্ঞাপক প্রস্তাবে যোগ দিয়ে শুভেন্দু অধিকারী এই ঘোষণা করেন। পাশাপাশি, ইতিহাসের বিতর্কিত অধ্যায়ের সঙ্গে যুক্ত ব্যক্তিদের নামে থাকা বিভিন্ন স্থানের নাম পুনর্বিবেচনারও ইঙ্গিত দেন তিনি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ জুন ২০২৬ ২০:৫২
Chief Minister Suvendu Adhikari announced the formation of a committee, led by Swami Pradiptananda, to evaluate the renaming of various places in West Bengal

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। —ফাইল চিত্র।

কলকাতা-সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন রাস্তা, এলাকা ও গুরুত্বপূর্ণ স্থানের নামবদল সংক্রান্ত বিষয় খতিয়ে দেখতে পদ্মশ্রী প্রাপক প্রদীপ্তানন্দ মহারাজের (কার্তিক মহারাজ) নেতৃত্বে একটি বিশেষ কমিটি গঠনের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর ধন্যবাদজ্ঞাপক প্রস্তাবে যোগ দিয়ে তিনি এই ঘোষণা করেন। পাশাপাশি, ইতিহাসের বিতর্কিত অধ্যায়ের সঙ্গে যুক্ত ব্যক্তিদের নামে থাকা বিভিন্ন স্থানের নাম পুনর্বিবেচনারও ইঙ্গিত দেন তিনি।

বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন, “আপনার প্রস্তাব গ্রহণ করে পদ্মশ্রী স্বামী প্রদীপ্তানন্দ মহারাজের নেতৃত্বে নতুন করে নামকরণ মূল্যায়নের জন্য একটি কমিটি আমি ঘোষণা করছি। আপনারাই বলেছেন মূল্যায়ন।” তিনি আরও বলেন, ‘‘ভবিষ্যতে কোনও রাস্তা, এলাকা বা গুরুত্বপূর্ণ স্থানের নাম পরিবর্তন কিংবা নতুন নামকরণের প্রস্তাব থাকলে তা এই কমিটির কাছে জমা দেওয়া যাবে।’’ তাঁর কথায়, “পদ্মশ্রী স্বামী প্রদীপ্তানন্দ মহারাজ একটি কমিটির নেতৃত্ব দেবেন, যাঁর যা প্রস্তাব আছে সেখানে দেবেন।”

বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের জবাব দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বাংলার ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার প্রশ্নে তাঁর সরকারের অবস্থান স্পষ্ট করেন। এর পরই তিনি সুরাবর্দি অ্যাভেনিউয়ের নাম পরিবর্তন দিয়ে বলেন, “আমি যখন সেভেন পয়েন্ট দিয়ে যাতায়াত করেছি, তখন দেখতাম সুরাবর্দি অ্যাভেনিউ লেখা ছিল। সুরাবর্দির নাম থাকবে না।” তিনি জানান, স্বাধীন ভারতে অত্যাচারী, হিংসায় মদতদাতা কিংবা ঔপনিবেশিক শাসনের সহযোগীদের নামে কোনও স্থানের নামকরণ গ্রহণযোগ্য হতে পারে না।

মুখ্যমন্ত্রী আরও বলেন, দেশের প্রকৃত দেশভক্ত ও রাষ্ট্রনেতাদের যথাযথ মর্যাদা দেওয়া প্রয়োজন। উদাহরণ হিসাবে তিনি প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের নাম উল্লেখ করে বলেন, “যদি মনে করেন এপিজে আব্দুল কালামের মতো কোনও প্রকৃত দেশভক্তকে সম্মান দেওয়ার দরকার আছে, তথ্য দেবেন, মর্যাদা দেব।”

Suvendu Adhikari Kartik Maharaj

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy