Advertisement
E-Paper

বিশ্বকাপে শ্রীলঙ্কার অভিযান শেষ হতেই পদত্যাগের ইচ্ছাপ্রকাশ জয়সূর্যের, যোগ‍্য কেউ এলেই সরে যাবেন কোচের পদ থেকে

টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপের প্রথম তিনটি ম্যাচ জেতার পর ছন্দপতন হয় শ্রীলঙ্কার। সুপার এইটে একটি ম্যাচেও জিততে পারেনি দাসুন শনাকার দল। জ়িম্বাবোয়ের কাছে হারের পর সুপার এইটে নিউ জ়িল্যান্ড, ইংল্যান্ড এবং পাকিস্তানের কাছেও হেরেছে অন্যতম আয়োজকেরা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ মার্চ ২০২৬ ০৩:৩৫
শনিবার নিজেদের ঘরের মাঠে পাকি‌স্তানের বিরুদ্ধে হেরে যাওয়ার পর শ্রীলঙ্কার কোচ সনৎ জয়সূর্য পদত্যাগের ইচ্ছাপ্রকাশ করেন।

শনিবার নিজেদের ঘরের মাঠে পাকি‌স্তানের বিরুদ্ধে হেরে যাওয়ার পর শ্রীলঙ্কার কোচ সনৎ জয়সূর্য পদত্যাগের ইচ্ছাপ্রকাশ করেন। ছবি: এক্স।

টি২০ বিশ্বকাপ থেকে আগেই ছিটকে গিয়েছিল শ্রীলঙ্কা। শনিবার নিজেদের ঘরের মাঠে পাকি‌স্তানের বিরুদ্ধে হেরে যাওয়ার পর কোচ সনৎ জয়সূর্য পদত্যাগের ইচ্ছাপ্রকাশ করেছেন। যদিও তাঁর চুক্তি জুন পর্যন্ত রয়েছে। তবে জয়সূর্য জানান, এর মাঝেই উপযুক্ত বিকল্প পাওয়া গেলে তিনি তাঁর জায়গা ছেড়ে দেবেন।

টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপের প্রথম তিনটি ম্যাচ জেতার পর ছন্দপতন হয় শ্রীলঙ্কার। সুপার এইটে একটি ম্যাচেও জিততে পারেনি দাসুন শনাকার দল। জ়িম্বাবোয়ের কাছে হারের পর সুপার এইটে নিউ জ়িল্যান্ড এবং ইংল্যান্ডের কাছেও হেরেছে অন্যতম আয়োজকেরা। পাকিস্তানের ম্যাচের আগে দলের এমন পারফরম্যান্সে হতাশ ছিলেন শ্রীলঙ্কার ক্রিকেট কর্তারা। বিশ্বকাপ শেষ হলে বড় রদবদলের ইঙ্গিত আগেই দিয়েছিলেন তাঁরা। টি২০ বিশ্বকাপে ব্যর্থতার জন্য নেতৃত্ব থেকে শনাকাকেও সরিয়ে দিতে পারে শ্রীলঙ্কা ক্রিকেট। সরিয়ে দেওয়া হতে পারে জাতীয় নির্বাচকদেরও। কোচ জয়সূর্য আগেই জানিয়েছিলেন, বিশ্বকাপের পর দায়িত্বে থাকবেন না। শনিবার নিজেদের ঘরের মাঠে পাকিস্তানের কাছে হেরে যাওয়ার পর, পদত্যাগের ইচ্ছাপ্রকাশ করলেন জয়সূর্য।

২০২৪ সালের জুলাই মাসে ভারতের বিপক্ষে শ্রীলঙ্কার সিরিজ়ের জন্য জয়সূর্যকে প্রাথমিক ভাবে অন্তর্বর্তিকালীন প্রধান কোচ হিসাবে নিযুক্ত করা হয়েছিল। পরে একই বছরের শেষের দিকে তাঁকে পূর্ণসময়ের প্রধান কোচ হিসাবে নিয়োগ করা হয়।

তাঁর মেয়াদকালে, শ্রীলঙ্কা দল সব ফর্ম্যাটে মোট ৭৪টি ম্যাচ খেলেছে, যার মধ্যে ৩৪টিতে জিতেছে এবং ৩৮টি ম্যাচে হেরেছে ও দু’টি ম্যাচ ফলাফল ছাড়াই শেষ হয়েছে।

ICC T20 World Cup 2026 Sri Lanka Cricket Sanath Jayasuriya Sri Lanka
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy