Advertisement
E-Paper

Shoaib-Sania: এক বিশেষ অভিনেতার সঙ্গে সানিয়াকে দেখতে চান না শোয়েব, কার কথা বললেন মালিক

এক ভক্ত শোয়েবকে জিজ্ঞাসা করেন, তাঁর পছন্দের ভারতীয় অভিনেত্রীর নাম কী। শোয়েবের বদলে তার জবাব দেন সানিয়া। বলেন, করিনা কপূর খানকে নাকি খুব ভাল লাগে শোয়েবের। সম্মতি সূচক মাথা নাড়েন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২১ মার্চ ২০২২ ১৪:০৪
কার নাম করলেন শোয়েব

কার নাম করলেন শোয়েব ফাইল চিত্র।

বলিউডের পরিচালক ফারহা খান থেকে শুরু করে অভিনেত্রী পরিনীতি চোপড়া, তাঁর বান্ধবীর তালিকায় বলিউডের অনেকের নাম রয়েছে। মাঝে মধ্যেই ছোট পর্দায় বিশেষ অতিথি হিসাবে দেখা গেলেও এখনও পর্যন্ত বড় পর্দায় দেখা যায়নি ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জাকে। তিনি কি অভিনয়ের জগতে ঢুকবেন, এ প্রশ্নও করেছেন অনেকে। সানিয়া যদি কোনও দিন অভিনয়ের জগতে পা দেন, এক বিশেষ অভিনেতার সঙ্গে তাঁকে অভিনয় করতে দেখতে চান না সানিয়ার স্বামী তথা পাকিস্তানের ক্রিকেটার শোয়েব মালিক।
সম্প্রতি এক শোয়ে গিয়ে এ কথা বলেন শোয়েব। তিনি বলেন, ‘‘আদনান সিদ্দিকি আমার খুব ভাল বন্ধু। কিন্তু আমি চাই না ওর সঙ্গে সানিয়া কাজ করুক।’’ বরং আদনানেন বন্ধু হুমায়ুন সইদের সঙ্গে বড় পর্দায় সানিয়াকে দেখতে চান শোয়েব। শোয়ে উপস্থিত ছিলেন স্বয়ং সানিয়া। তিনি শোয়েবকে জিজ্ঞাসা করেন, তিনি কেন এই কথা বলছেন। তার জবাবে শোয়েব বলেন, পরে তিনি সানিয়াকে কারণ জানাবেন।

তারকা দম্পতির ভক্তরা তাঁদের প্রশ্ন করছিলেন। প্রায় সব প্রশ্নের জবাব দেন তাঁরা। এক ভক্ত শোয়েবকে জিজ্ঞাসা করেন, তাঁর পছন্দের ভারতীয় অভিনেত্রীর নাম কী। শোয়েবের বদলে তার জবাব দেন সানিয়া। বলেন, করিনা কপূর খানকে নাকি খুব ভাল লাগে শোয়েবের। সম্মতি সূচক মাথা নাড়েন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক। তিনি নিজে কোনও দিন অভিনয়ের জগতে গেলে তাঁর বন্ধু উষ্ণা শাহর সঙ্গে অভিনয় করতে চান বলে জানিয়েছেন শোয়েব।

Pakistan Cricket Shoaib Malik Sania Mirza
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy