Advertisement
E-Paper

T20 World Cup 2021: রবিবারের ম্যাচের আগে অনুশীলন ভুলে অবাক হয়ে কী দেখতে বসলেন শ্রেয়স, ঈশান

রবিবারের ম্যাচ দুই দলের জন্যই খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। গ্রুপ বি থেকে কোন দল সেমিফাইনালে যাবে তা ঠিক করে দিতে পারে এই ম্যাচের ফলাফল।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০২১ ১৬:১৯
অবাক শ্রেয়স, ঈশান।

অবাক শ্রেয়স, ঈশান। ছবি: টুইটার থেকে

প্রথম ম্যাচেই হারের ধাক্কা। টি২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ১০ উইকেটে হারের লজ্জা ভুলে রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামতে হবে বিরাট কোহলীদের। সেই অনুশীলনে মগ্ন বিরাট কোহলী। অবাক দর্শক শ্রেয়স আয়ার এবং ঈশান কিষাণ

আইসিসি-র তরফে একটি ভিডিয়ো পোস্ট করা হয়। সেখানে দেখা যাচ্ছে অনুশীলনে মগ্ন কোহলী। ভারত অধিনায়কের অনুশীলন অবাক চোখে দেখছেন শ্রেয়স এবং ঈশান। আইসিসি নেটমাধ্যমে লেখে, ‘কোহলীর প্রতিভা দেখে অবাক ঈশান এবং শ্রেয়স। নেটে কোহলীর শট দেখে বাকরুদ্ধ হয়ে গিয়েছে তারা।’

রবিবারের ম্যাচ দুই দলের জন্যই খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। গ্রুপ বি থেকে কোন দল সেমিফাইনালে যাবে, তা ঠিক করে দিতে পারে এই ম্যাচের ফলাফল। রবিবারের ম্যাচের আগে তাই অনুশীলনে মগ্ন কোহলী। সেই ব্যাটিংয়ের দিকে অবাক দৃষ্টিতে চেয়ে থাকতে দেখা গেল শ্রেয়স এবং ঈশানকে। কখনও সেই শট নিজেরা খেলে দেখার চেষ্টা করলেন, কখনও প্রশংসা করলেন, কখনও মাঠের বাইরে যাওয়া বলের দিকে বিস্মিত দৃষ্টিতে চেয়ে থাকলেন।

অনুশীলনে সতীর্থদের অবাক করছেন ভারত অধিনায়ক। এ বার মাঠে নিউজিল্যান্ডকে অবাক করার পালা। বড় রান তোলার ক্ষেত্রে কোহলীর ব্যাটের দিকেই তাকিয়ে থাকবেন সমর্থকরা। পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় ওপেনাররা ব্যর্থ হওয়ার পর দলের হাল ধরেছিলেন কোহলী। নিউজিল্যান্ডের বিরুদ্ধেও তাঁর ব্যাট থেকে বড় রান দেখার অপেক্ষায় ভারতীয় সমর্থকরা।

Team India Virat Kohli Shreyas Iyer Ishan Kishan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy