Advertisement
E-Paper

T20 World Cup 2021: কী কারণে তাঁরা হেরে গেলেন, ম্যাচের পর খোলসা করলেন ‘তৃপ্ত’ বাবর আজম

গ্রুপে সব ম্যাচ জিতে সেমিফাইনালে উঠেছিল পাকিস্তান, যার মধ্যে ছিল ভারতের বিরুদ্ধে জয়ও। কিন্তু সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে গেল পাকিস্তান।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২১ ২৩:৪৩
বাবর আজম।

বাবর আজম। ফাইল ছবি

গ্রুপে সব ম্যাচ জিতে সেমিফাইনালে উঠেছিল পাকিস্তান, যার মধ্যে ছিল ভারতের বিরুদ্ধে জয়ও। কিন্তু সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে গেল পাকিস্তান। আপ্রাণ লড়াই করেও শেষ হাসি হাসতে পারল না বাবর আজমের দল। ফলে এ বারের মতো ফাইনাল অধরা থেকে গেল তাঁদের।

পাকিস্তানের অধিনায়ক ম্যাচের পর দুঃখপ্রকাশ করলেন তাঁদের ফিল্ডিং নিয়েই। বিশেষত শেষ দিকে যে ভাবে ম্যাথু ওয়েডের ক্যাচ ফেলে দেন হাসান আলি, সেটাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে বলে মনে করেন তিনি।

বাবর বলেছেন, “আমার মনে হয় প্রথম ইনিংসে ব্যাট করে যত রান করার পরিকল্পনা করেছিলাম সেটাই করতে পেরেছি। কিন্তু অস্ট্রেলিয়ার ইনিংসের শেষের দিকে ওদের বড্ড বেশি সুযোগ দিয়েছি আমরা। বড় দলকে এ রকম সুযোগ দিলে তার মূল্য চোকাতেই হয়। ক্যাচ হাতছাড়া করাটাই ম্যাচের মোড় ঘোরানো মুহূর্ত। ওটা নিয়ে নিলে ম্যাচের পরিস্থিতি অন্য রকম হতে পারত।”

তবে প্রতিযোগিতায় যে ভাবে খেলেছেন তাতে তৃপ্ত বাবর। বলেছেন, “গোটা প্রতিযোগিতা জুড়ে যে ধরনের ক্রিকেট আমরা খেলেছি তাতে অধিনায়ক হিসেবে আমি তৃপ্ত। আশা করা যায় এই হার থেকে শিক্ষা নিয়ে পরের বিশ্বকাপে আরও শক্তিশালী হয়ে আমরা নামতে পারব। শুরু থেকে ভাল খেলতে থাকলে এ রকম ছোটখাটো ভুল হয়েই থাকে। সেগুলোই শেষ দিকে বড় প্রভাব ফেলে। আমরা ক্রিকেটারদের কিছু ভূমিকা দিয়েছিলাম এবং সেটা ওরা ভাল ভাবেই পালন করেছে। পাশাপাশি এখানে দর্শকদের সমর্থনও ভালই পেয়েছি।”

Pakistan Cricket T20 World Cup 2021 Babar Azam
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy