Advertisement
E-Paper

T20 World Cup 2021: টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে কে কার মুখোমুখি

এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে বিরাট কোহলীর ভারত থাকছে না। শেষ চারে উঠেছে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান এবং অস্ট্রেলিয়া।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২১ ২২:৫৯
টি২০ বিশ্বকাপের সেমিফাইনাল সূচি তৈরি।

টি২০ বিশ্বকাপের সেমিফাইনাল সূচি তৈরি।

ঠিক হয়ে গেল এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের লড়াই কাদের মধ্যে হবে। বিরাট কোহলীর ভারত থাকছে না সেমিফাইনালে। শেষ চারে উঠেছে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান এবং অস্ট্রেলিয়া।

প্রথম সেমিফাইনাল ১০ নভেম্বর, বুধবার। সেই ম্যাচে নামছে গ্রুপ ১ চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও গ্রুপ ২ রানার্স নিউজিল্যান্ড। দ্বিতীয় সেমিফাইনালে লড়াই হবে গ্রুপ ২ চ্যাম্পিয়ন পাকিস্তান ও গ্রুপ ১ রানার্স অস্ট্রেলিয়া। এই ম্যাচ ১১ নভেম্বর, বৃহস্পতিবার। দুটি ম্যাচই ভারতীয় সময় সন্ধে সাড়ে ৭টায়।

গ্রাফিক: শৌভিক দেবনাথ

গ্রাফিক: শৌভিক দেবনাথ

ফাইনাল ম্যাচ হবে ১৪ নভেম্বর, রবিবার। এই ম্যাচও ভারতীয় সময় সন্ধে সাড়ে ৭টা থেকে।

গ্রুপ ১ থেকে বিদায় নিয়েছে দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ। গ্রুপ ২ থেকে ভারত ছাড়াও ছিটকে গিয়েছে আফগানিস্তান, নামিবিয়া, স্কটল্যান্ড।

England pakistan New Zealand australia T20 World Cup 2021

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy