Advertisement
E-Paper

হোটেলে মহিলাদের স্নানঘরে উঁকি মারা, ভিডিয়ো করার অভিযোগ, দুই অনূর্ধ্ব-১৯ ক্রিকেটার গ্রেফতার

কলম্বোর নারাহেনপিটা এলাকার একটি হোটেলে রয়েছে শ্রীলঙ্কার অনুর্ধ্ব-১৯ দল। সেখানেই গোপনে মহিলাদের স্নানের দৃশ্যের ভিডিয়ো করার অভিযোগ উঠেছে দুই ক্রিকেটারের বিরুদ্ধে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ মে ২০২৬ ১১:৫০
Picture of Arrest

—প্রতীকী চিত্র।

শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১৯ দলের দুই ক্রিকেটারকে গ্রেফতার করল পুলিশ। তাঁদের বিরুদ্ধে হোটেলে মহিলাদের স্নানঘরে উঁকি দেওয়া এবং ভিডিয়ো করার অভিযোগ উঠেছে। হোটেল কর্তৃপক্ষের অভিযোগ পেয়ে দুই ক্রিকেটারকে গ্রেফতার করেছে কলম্বোর নারাহেনপিটা থানার পুলিশ।

কলম্বোর নারাহেনপিটা এলাকার একটি হোটেলে রয়েছে শ্রীলঙ্কার অনুর্ধ্ব-১৯ দল। সেখানেই গোপনে মহিলাদের স্নানের দৃশ্যের ভিডিয়ো করার অভিযোগ উঠেছে শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১৯ দুই ক্রিকেটারের বিরুদ্ধে। এই অভিযোগ ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে শ্রীলঙ্কার ক্রিকেট মহলে। হোটেলের কয়েক জন মহিলা অভিযোগ করেন, তাঁরা স্নান করার সময় মোবাইলে ভিডিয়ো করা হচ্ছে। হোটেল কর্তৃপক্ষ অভিযোগ পেয়েই নারাহেনপিটা থানার সঙ্গে যোগাযোগ করেন। অভিযোগের ভিত্তিতে দুই ক্রিকেটারকে প্রথমে আটক করা হয়। পরে তথ্য-প্রমাণের ভিত্তিতে তাঁদের গ্রেফতার করা হয়। ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তেরা মহিলাদের স্নানের ভিডিয়ো ইন্টারনেটে ছড়িয়ে দিয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। দুই ক্রিকেটারের নাম অবশ্য প্রকাশ করা হয়নি।

অভিযুক্তদের আলুথকাডে ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করানো হলে, বিচারক ব্যক্তিগত বন্ডে তাঁদের মুক্তি দিয়েছেন। দুই ক্রিকেটারকে ৫ লাখ শ্রীলঙ্কার টাকার (ভারতীয় মূল্যে প্রায় ১.৫ লাখ টাকা) বিনিময়ে জামিন দেওয়া হয়েছে। আগামী ২৫ মে এই মামলার পরবর্তী দিন। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে। অভিযুক্ত দুই ক্রিকেটার ভিডিয়োগুলি কী করেছেন, তা খতিয়ে দেখা হচ্ছে। তার পর তাঁদের বিরুদ্ধে চার্জ গঠন করা হবে। শ্রীলঙ্কা ক্রিকেটও দু’জনের বিরুদ্ধে এখনও কোনও শাস্তিমূলক পদক্ষেপ করেনি।

শ্রীলঙ্কার ক্রিকেটে কয়েক দিন আগেই শুরু হয়েছে প্রশাসনিক ডামাডোল। বেশ কিছু দিন ধরে ক্রিকেট কর্তাদের বিরুদ্ধে নানা দুর্নীতি এবং অনিয়মের অভিযোগ উঠছিল। তার প্রেক্ষিতে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দেশনায়েক গত সপ্তাহের শেষে শ্রীলঙ্কা ক্রিকেটের সভাপতি শাম্মি সিলভার সঙ্গে একটি বৈঠক করেন। তার পর গত ২৮ এপ্রিল প্রেসিডেন্টের নির্দেশে শাম্মি-সহ গোটা পরিচালন সমিতি পদত্যাগ করতে বাধ্য হয়। আপাতত অন্তর্বর্তিকালীন কমিটির হাতে দেওয়া হবে শ্রীলঙ্কা ক্রিকেট পরিচালনার দায়িত্ব। এর মধ্যেই অনূর্ধ্ব-১৯ দুই ক্রিকেটারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠল।

Sri Lanka Cricket U19 Cricket Video Youth arrest colombo
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy