দীর্ঘ দিন ধরে অসুস্থ বিনোদ কাম্বলি। মাঝে মাঝেই তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয় চিকিৎসার জন্য। ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটারের আর্থিক সঙ্কটের কথাও অজানা নয় ক্রিকেটপ্রেমীদের। অশক্ত শরীরেই রবিবার তিনি হাজির হয়েছিলেন ওয়াংখেড়ে স্টেডিয়ামে।
লিগ পর্বের শেষ ম্যাচে ঘরের মাঠে রাজস্থান রয়্যালসের মুখোমুখি হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। প্রিয় ওয়াংখেড়েতে দু’দলের খেলা দেখতে এসেছিলেন ৫৪ বছরের কাম্বলি। তাঁর স্টেডিয়ামে ঢোকার ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। তাতে দেখা যাচ্ছে, খয়েরি রঙের শার্ট এবং আকাশি নীল জিন্স পরেছেন। তাঁর শরীরের অসুস্থতার ছাপ স্পষ্ট। মেয়ের হাত ধরে এবং আরও এক জনের সাহায্যে অশক্ত পায়ে এগিয়ে যাচ্ছেন। মুখে কয়েক দিনের না কাটা দাড়ি। নানা সমস্যায় জর্জরিত কাম্বলির মুখে অবশ্য লেগেছিল পরিচিত হাসি। স্টেডিয়ামে কাম্বলির উপস্থিতির কথা জানতে পেরে উৎসাহ তৈরি হয় ক্রিকেটপ্রেমীদের মধ্যে। চিৎকার করে কাম্বলিকে স্বাগত জানান তাঁরা।
রাজস্থানের হয়ে খেলে বৈভব সূর্যবংশী। ১৫ বছরের ব্যাটারও কাম্বলির মতো বাঁহাতি আগ্রাসী ব্যাটার। বৈভবকে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ তারকা বলা হচ্ছে। সঙ্গে কাম্বলির প্রিয় মুম্বই তো ছিলই। মনে করা হচ্ছে এই জোড়া আকর্ষণেই ছুটে এসেছিলেন প্রাক্তন ক্রিকেটার। যদিও কাম্বলি নিজে এ ব্যাপারে কিছু বলেননি।
আরও পড়ুন:
সচিন তেন্ডুলকরের বাল্যবন্ধুকে ভারতের সর্বকালের অন্যতম সেরা বাঁহাতি ব্যাটার হিসাবে এক সময় বিবেচনা করা হত। আন্তর্জাতিক ক্রিকেটেও সাফল্য পেয়েছেন। আবার বিশৃঙ্খল জীবনযাপনের জন্য দ্রুত হারিয়েও যান ক্রিকেটের মূলস্রোত থেকে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
- এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
- আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি, পাঁচ বার করে ট্রফি জিতেছে চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্স। কলকাতা নাইট রাইডার্স জিতেছে তিন বার। গত বছর প্রথম বার ট্রফি জিতেছিল বেঙ্গালুরু।
-
১৮:১৮
কোহলির সঙ্গে করমর্দন বিতর্ক নিয়ে সরব হেডের স্ত্রী, খারাপ অভিজ্ঞতার কথা জানালেন জেসিকা -
১৪:৩২
‘হার্দিককে সব সুযোগ দেওয়া হয়েছে’, অধিনায়ককে নিয়ে অসন্তোষ মুম্বই শিবিরে, পরের মরসুমের আগেই বদলের সম্ভাবনা -
১৩:৪৮
রাজস্থানের বিরুদ্ধে শূন্য রানে আউট, আইপিএলে লজ্জার নজির রোহিতের -
০০:০৮
পাঁচ ম্যাচে হার থেকে আইপিএলের শেষ দিন পর্যন্ত লড়াই, দলের মানসিকতায় গর্বিত কেকেআর অধিনায়ক রাহানে -
২৩:২৫
সাত বলের হারাকিরিতে শেষ জয়ের স্বপ্ন! নিয়মরক্ষার ম্যাচেও দিল্লির কাছে হার রাহানের কেকেআরের