Advertisement
E-Paper

২২ বছরের খরা অবশেষে কাটল, আর্সেনাল আবার প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন, মাঠে না নেমেই ট্রফি আরতেতার দলের

২২ বছর পর খরা কাটল। বোর্নমাউথের বিরুদ্ধে ম্যাঞ্চেস্টার সিটি ১-১ ড্র করতেই প্রিমিয়ার লিগ নিশ্চিত হয়ে গেল আর্সেনালের। এক ম্যাচ বাকি থাকতেই চ্যাম্পিয়ন তারা। মাঠেও নামতে হল না ট্রফি জেতার জন্য।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ মে ২০২৬ ১৩:১০
football

প্রতীকী ট্রফি নিয়ে উচ্ছ্বাস আর্সেনাল ফুটবলারদের। ছবি: সমাজমাধ্যম।

২২ বছর ধরে যে দিন দেখার জন্য অপেক্ষা করছিলেন আর্সেনাল সমর্থকেরা, তা অবশেষে এল মঙ্গলবার রাতে। বোর্নমাউথের বিরুদ্ধে ম্যাঞ্চেস্টার সিটি ১-১ ড্র করতেই প্রিমিয়ার লিগ নিশ্চিত হয়ে গেল আর্সেনালের। এক ম্যাচ বাকি থাকতেই চ্যাম্পিয়ন তারা। মাঠেও নামতে হল না ট্রফি জেতার জন্য। মিকেল আরতেতার অধীনে প্রথম বার প্রিমিয়ার লিগ জিতল আর্সেনাল।

২০০৩-০৪ মরসুমে শেষ বার ইপিএল জিতেছিল আর্সেনাল। সেই সময় কোচ ছিলেন আর্সেন ওয়েঙ্গার। অধিনায়ক ছিলেন প্যাট্রিক ভিয়েরা। এ বার অধিনায়ক মার্টিন ওডেগার্ড। শেষ তিন বার অল্পের জন্য ট্রফি জেতেনি আর্সেনাল। তিন বারই রানার্স হয়েছিল। ২০২৩-২৪ মরসুমে মাত্র দু’পয়েন্টের জন্য ট্রফি হারাতে হয়।

এই নিয়ম চারটি প্রিমিয়ার লিগ জিতল আর্সেনাল। এগিয়ে গেল লিভারপুলের থেকে। এখনও চেলসির পিছনে তারা। সবচেয়ে বেশি ১৩টি প্রিমিয়ার লিগ জিতেছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। সিটি জিতেছে আটটি। ঘরোয়া লিগের ইতিহাস মিলিয়ে মোট ১৪টি লিগ খেতাব জিতেছে আর্সেনাল। লিভারপুল এবং ম্যান ইউয়ের ২০টি করে ট্রফি রয়েছে।

আর্সেনালকে ট্রফি জিততে সাহায্য করেছেন ভিক্টর গিয়োকেরেস, যাঁর ১৪টি গোল রয়েছে। এ ছাড়া গোটা মরসুমে অনবদ্য খেলেছেন বুকায়ো সাকা, এবেরেচি এজ়ে, লিয়ান্দ্রো ট্রোসার্ড, মার্টিন জ়ুবিমেন্ডি, ডেক্লান রাইসেরা।

Arsenal EPL 2025-26
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy