E-Paper

সিটির ড্রয়ে আর্সেনালের স্বস্তি, জয়ী ম্যান ইউ

প্রথমার্ধে রায়ান চেরকি (১১ মিনিট) ও আতোয়াঁ সেমেনিয়োর (৪৪ মিনিট) গোলে এগিয়ে যায় সিটি। দ্বিতীয়ার্ধ থেকে আক্রমণের ঝাঁঝ বাড়ায় টটেনহ্যাম। ৫৩ মিনিটে প্রথম গোল শোধ করেন সোলাঙ্কে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:০৬
উৎসব: গোলের পরে জ়ার্কজ়ির অভিনন্দন সেসকোকে।

উৎসব: গোলের পরে জ়ার্কজ়ির অভিনন্দন সেসকোকে। ছবি: রয়টার্স।

ইংলিশ প্রিমিয়ার লিগে টটেনহ্যাম হটস্পারের বিরুদ্ধে দু’গোলে এগিয়েও শেষমেশ ড্র করল ম্যাঞ্চেস্টার সিটি। ডমিনিক সোলাঙ্কের জোড়া গোল কপালে ভাঁজ ফেলল পেপ গুয়ার্দিওলার। শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে এখন ছয় পয়েন্ট পিছিয়ে সিটি।

প্রথমার্ধে রায়ান চেরকি (১১ মিনিট) ও আতোয়াঁ সেমেনিয়োর (৪৪ মিনিট) গোলে এগিয়ে যায় সিটি। দ্বিতীয়ার্ধ থেকে আক্রমণের ঝাঁঝ বাড়ায় টটেনহ্যাম। ৫৩ মিনিটে প্রথম গোল শোধ করেন সোলাঙ্কে। ৭০ মিনিটে স্কর্পিয়ন কিকের সাহায্যে তিনি ২-২ করেন।

বর্তমানে আর্সেনালের পয়েন্ট ২৪ ম্যাচে ৫৩। সমান সংখ্যক ম্যাচ খেলে ৪৭ পয়েন্টে সিটি। অন্য দিকে ১০ জনের ব্রেন্টফোর্ডের বিরুদ্ধে হেরে পয়েন্ট নষ্ট অ্যাস্টন ভিলারও। ৪৬ পয়েন্টে রয়েছে তারা। চার নম্বরেই থাকল ম্যান ইউ।ঘরের মাঠে ফুলহ্যামের বিরুদ্ধে ৩-২ জিতল তারা। মাইকেল ক্যারিকের প্রশিক্ষণে টানা তৃতীয় ম্যাচে জয় রেড ডেভিলসের।

৮৪ মিনিট পর্যন্ত ২-০ জিতছিল ম্যান ইউনাইটেড। ৮৫ মিনিটে পেনাল্টি থেকে প্রথম গোল শোধ করেন রাউল খিমেনেজ়। ৯০+১ মিনিটে কেভিনের গোলে২-২ করে ফুলহ্যাম। ৯০+৪ মিনিটে গোল করে ম্যান ইউয়ের জয় নিশ্চিত করেন বেঞ্জামিন সেসকো।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

EPL Manchester City Manchester United

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy