Advertisement
E-Paper

বিশ্বকাপের প্রাথমিক দলে নেমারকে রাখল ব্রাজিল, চূড়ান্ত দলে জায়গা পেতে শর্ত পূরণ করতে হবে ৩৪ বছরের ফুটবলারকে

সম্প্রতি স্যান্টোসের হয়ে ভাল খেলায় নেমারকে প্রাথমিক দলে রেখেছেন কার্লো আনচেলোত্তি। ২০২৩ সালে শেষ বার ব্রাজিলের জাতীয় দলের হয়ে খেলেছেন ৩৪ বছরের ফুটবলার।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ মে ২০২৬ ১৯:৫০
picture of football

নেমার। —ফাইল চিত্র।

ব্রাজিলের প্রাথমিক বিশ্বকাপ দলে জায়গা পেলেন নেমার জুনিয়র। চূড়ান্ত দলে থাকতে হলে কয়েকটি শর্ত পূর্ণ করতে হবে লিয়োনেল মেসি, কিলিয়ান এমবাপের মতো প্রাক্তন সতীর্থকে। ব্রাজিলের কোচ কার্লো আনচেলোত্তি জানিয়েছেন, বিশ্বকাপের চূড়ান্ত দল নির্বাচনের ক্ষেত্রে আবেগ বা জনপ্রিয়তা কোনও গুরুত্ব পাবে না।

বিশ্বকাপের জন্য ৫৫ জনের প্রাথমিক দল ঘোষণা করেছেন ব্রাজিল কোচ। সেই দলে রেখেছেন নেমারকে। এর ফলে ২০২৬ বিশ্বকাপ খেলার স্বপ্নপূরণের পথে এক পা এগোলেন অভিজ্ঞ স্ট্রাইকার। ব্রাজিলের হয়ে আরও একটি বিশ্বকাপ খেলার আশা নিয়ে ছোটবেলার ক্লাব স্যান্টোসে ফিরেছিলেন নেমার। তবে চোট, ফিটনেসের অভাব, বিতর্ক-সহ নানা কারণে তাঁর বিশ্বকাপ খেলার সম্ভাবনা প্রশ্নের মুখে পড়েছে। আনচেলোত্তি দায়িত্ব নেওয়ার পর কখনও নেমারকে জাতীয় দলে ডাকেননি। তাতে সংশয় আরও বেড়েছিল।

সম্প্রতি স্যান্টোসের হয়ে ভাল খেলায় নেমারকে প্রাথমিক দলে রেখেছেন আনচেলোত্তি। শেষ ১২টি ম্যাচে পাঁচটি গোল করেছেন। দলের আরও তিনটি গোলে তাঁর অবদান রয়েছে। ২০২৩ সালে শেষ বার ব্রাজিলের জাতীয় দলের হয়ে খেলেছেন নেমার। স্যান্টোসে অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবে খেলছেন নেমার। খেলা তৈরির ক্ষেত্রে ভূমিকা নিচ্ছেন। অভিজ্ঞ স্ট্রাইকার ফর্ম এবং ফিটনেস ধরে রাখতে পারলে বিশ্বকাপে লাভবান হতে পারে ব্রাজিল। যদিও আনচেলোত্তি পরিষ্কার করে দিয়েছেন, ফর্ম এবং ফিটনেস দেখেই বিশ্বকাপের চূড়ান্ত দল নির্বাচন করবেন।

নেমার-সহ প্রত্যাশা মতো প্রথম সারির সব খেলোয়াড়কেই প্রাথমিক দলে রেখেছেন ব্রাজিল কোচ। তবে চেলসির উইঙ্গার এস্তাভোকে রাখেননি। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পান ১৯ বছরের ফুটবলার। বিশ্বকাপের আগে তাঁর পক্ষে ফিট হওয়া কঠিন।

FIFA World Cup 2026 Brazil Neymar jr Carlo Ancelotti
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy