Advertisement
E-Paper

Cristiano Ronaldo: বুর্জ খলিফায় লেজার শো, বান্ধবীকে জন্মদিনের অভিনব উপহার রোনাল্ডোর

বৃহস্পতিবার ছিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বান্ধবী জিওর্জিনা রদ্রিগেসের জন্মদিন। অভিনব উপহার দিয়ে বান্ধবীকে চমকে দিলেন পর্তুগিজ ফুটবল-তারকা।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০২২ ২০:১৫
বান্ধবীর সঙ্গে রোনাল্ডো

বান্ধবীর সঙ্গে রোনাল্ডো ফাইল ছবি

বৃহস্পতিবার ছিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বান্ধবী জিওর্জিনা রদ্রিগেসের জন্মদিন। সেই দিনেই অভিনব উপহার দিয়ে বান্ধবীকে চমকে দিলেন পর্তুগিজ ফুটবল-তারকা। বান্ধবীর জন্য লেজার শোয়ে রাঙিয়ে দিলেন পৃথিবীর সব থেকে উঁচু বাড়ি বুর্জ খলিফা। রোনাল্ডো নিজেই সেই ভিডিয়ো ইনস্টাগ্রামে পোস্ট করেছেন।

শীঘ্রই নেটফ্লিক্সে জিওর্জিনার জীবন নিয়ে নতুন ওয়েবসিরিজ ‘আই অ্যাম জিওর্জিনা’ আসতে চলেছে। সেই ওয়েবসিরিজের কিছু কিছু দৃশ্যের ভিডিয়ো এবং জিওর্জিনার জীবনের বিভিন্ন মুহূর্তের ছবি ভেসে ওঠে বুর্জ খলিফায়। রোনাল্ডোর পোস্ট করা ভিডিয়ো ইতিমধ্যেই দেখেছেন আড়াই কোটির বেশি মানুষ। পোস্টে রোনাল্ডো লিখেছেন, ‘অনেক শুভেচ্ছা, আমার ভালবাসা।’

প্রসঙ্গত, বুর্জ খলিফায় লেজার শোয়ের সাহায্যে বাণিজ্যিক প্রচার করতে চাইলে ভারতীয় মুদ্রায় ৫০ লক্ষের কিছু বেশি অর্থ প্রয়োজন। তবে রোনাল্ডোর দৈনিক আয়ই তার থেকে অনেক বেশি। ফলে এ ধরনের চমক তাঁর কাছে সামান্য বলেই মনে করছেন সমর্থকরা। উপহারের অভিনবত্ব মন কেড়েছে অনেকের।

Cristiano Ronaldo Georgina Rodriguez Burj Khalifa
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy