Advertisement
E-Paper

দেশের ম্যাচে গরহাজির, পপ তারকা প্রেমিকাকে নিয়ে দেখলেন আমেরিকার ম্যাচ! কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রীকে নিয়ে সমালোচনা তুঙ্গে

গত শুক্রবার রাতে একই দিনে বিশ্বকাপের ম্যাচ খেলতে নেমেছিল কানাডা এবং আমেরিকা। সময়ের অভাবে দু’টি ম্যাচে হাজির থাকা জাস্টিন ট্রুডোর পক্ষে সম্ভব ছিল না। তাই তিনি প্রেমিকার দেশ আমেরিকার খেলা দেখাই বেছে নেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ জুন ২০২৬ ২২:৩৭
football

কেটি পেরির (বাঁ দিকে) সঙ্গে জাস্টিন ট্রুডো। ছবি: সমাজমাধ্যম।

হতেই পারে তিনি কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী। তাই বলে নিজের দেশের বিশ্বকাপ ম্যাচে হাজির থাকবেন না! সেটাই করলেন জাস্টিন ট্রুডো। পপ তারকা তথা প্রেমিকা কেটি পেরিকে নিয়ে দেখতে গেলেন আমেরিকার ম্যাচ। আর তাতেই প্রবল সমালোচিত ট্রুডো। তাঁর দেশপ্রেম নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।

গত শুক্রবার রাতে একই দিনে বিশ্বকাপের ম্যাচ খেলতে নেমেছিল কানাডা এবং আমেরিকা। কানাডার খেলা ছিল বসনিয়ার সঙ্গে। আমেরিকা নেমেছিল প্যারাগুয়ের বিরুদ্ধে। সময়ের অভাবে দু’টি ম্যাচে হাজির থাকা ট্রুডোর পক্ষে সম্ভব ছিল না। তাই তিনি প্রেমিকার দেশ আমেরিকার খেলা দেখাই বেছে নেন। সে কারণেই বেশি সমালোচিত হচ্ছেন।

ট্রুডোর সঙ্গে পেরির সম্পর্ক নিয়ে অনেক দিন ধরেই আলোচনা হচ্ছে। সম্প্রতি সমাজমাধ্যমে সম্পর্কের কথা স্বীকার করে নিয়েছেন ট্রুডো। তবে সরাসরি কখনওই মুখ খোলেননি। তবে আমেরিকার ম্যাচে দু’জনকে পাশাপাশি বসে খেলা দেখতে দেখা গিয়েছে। তবে এই ঘটনা মানতে পারেননি কানাডার সমর্থকেরা। তারা খোলাখুলি সমালোচনা করেছেন ট্রুডোর। কেউ কেউ কটাক্ষ করেছেন, ‘দায়িত্বশীল প্রেমিকের’ ভূমিকা পালন করেছেন ট্রুডো।

বিশ্বকাপের প্রথম ম্যাচে কানাডা জিততে পারেনি। ১-১ ড্র করেছে মরক্কোর বিরুদ্ধে। তবে আমেরিকা ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে প্যারাগুয়েকে।

সংক্ষেপে
  • ১১ জুন থেকে শুরু হয়েছে ফুটবল বিশ্বকাপ। চলবে ১৯ জুলাই পর্যন্ত। এ বারই প্রথম ৪৮টি দেশকে নিয়ে প্রতিযোগিতা আয়োজন করছে ফিফা।
  • ফুটবল বিশ্বকাপ হচ্ছে তিনটি দেশে। আমেরিকা, কানাডা এবং মেক্সিকো বিশ্বকাপের যৌথ আয়োজক। তিনটি দেশে আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করেছে ফিফা।
  • বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হয়েছে অ্যাজটেকা স্টেডিয়ামে। ১১ জুন মেক্সিকোর বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হয়েছে বিশ্বকাপ।
Katy Perry Justin Trudeau
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy