Advertisement
E-Paper

Surajit Sengupta: সুরজিতের শারীরিক অবস্থার উন্নতি হলেও এখনও রয়েছেন ভেন্টিলেশনে

শুক্রবারের মেডিক্যাল বুলেটিনে জানা গিয়েছে ভেন্টিলেশনের সাহায্যে সুরজিতের শরীরে অক্সিজেনের মাত্রা ৯২ থেকে ৯৫ শতাংশের মধ্যে থাকছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২২ ১৮:৫১

—ফাইল চিত্র

সুরজিৎ সুনগুপ্তের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি। ভেসোপ্রেসার সাপোর্ট ছাড়াই নিয়ন্ত্রণে রয়েছে রক্তচাপ। তবে এখনও ভেন্টিলেশনেই রয়েছেন তিনি। চিকিৎসক অজয়কৃষ্ণ সরকারের তত্ত্বাবধানে চিকিৎসা হচ্ছে তাঁর। একই সঙ্গে তাঁর দেখভাল করছেন বিভিন্ন হৃদরোগ বিশেষজ্ঞ, পালমোনোলজিস্ট এবং অন্য চিকিৎসকেরা।

শুক্রবারের মেডিক্যাল বুলেটিনে জানা গিয়েছে ভেন্টিলেশনের সাহায্যে সুরজিতের শরীরে অক্সিজেনের মাত্রা ৯২ থেকে ৯৫ শতাংশের মধ্যে থাকছে। ভেসোপ্রেসার সাপোর্ট ছাড়াই তাঁর রক্তচাপ নিয়ন্ত্রণে রয়েছে। বিশেষজ্ঞেরা তাঁকে সর্ব ক্ষণ পর্যবেক্ষণে রাখছেন।

গত ২৩ জানুয়ারি একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় প্রাক্তন ফুটবলারকে। করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি। শনিবার ভেন্টিলেশনে দেওয়া হয় তাঁকে। শ্বাসপ্রশ্বাসের সমস্যা ছিল সুরজিতের।

Surajit Sengupta East Bengal
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy