আর্সেনাল সমর্থকদের ২২ বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান কি অবশেষে হতে চলেছে? নাকি শেষ মুহূর্তে তাঁদের পথের কাঁটা হয়ে দাঁড়াবে ম্যাঞ্চেস্টার সিটি?
রবিবার রাতে লিভারপুলের বিরুদ্ধে সংযুক্ত সময়ে পেনাল্টি থেকে গোল করে ম্যান সিটিকে ২-১ জেতালেন আর্লিং হালান্ড।
অ্যানফিল্ডে ৭৪ মিনিটে গোল করে লিভারপুলকে এগিয়ে দেন দমিনিক সোবোজ়লাই। ৮৪ মিনিটে গোল শোধ করেন বের্নার্দো সিলভা। ৯০+৩ মিনিটে পেনাল্টি থেকে ২-১ করেন হালান্ড। ৯০+১৩ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন সোবোজ়লাই। ততক্ষণে ম্যাচের ফল নিশ্চিত হয়ে গিয়েছিল।
রবিবার ম্যান সিটি জেতার ফলে আর্সেনালের সঙ্গে সেই ছয় পয়েন্টেরই ব্যবধান থাকল। কারণ, শনিবার রাতে সান্ডারল্যান্ডকে ৩-০ হারিয়ে ইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পথে আরও একধাপ এগিয়ে ছিল মিকেল আর্তেতার দল। জোড়া গোল করে আর্সেনালের জয়ের নায়ক ভিক্টর ইয়োকেরেস। কিন্তু ম্যান সিটি এ দিন জেতায় প্রতিযোগিতা আরও বাড়ল।
ঘরের মাঠে ম্যাচের শুরু থেকে আধিপত্য থাকলেও সান্ডারল্যান্ডের রক্ষণ ভেঙে গোল করতে পারছিলেন না আর্সেনালের ফুটবলারেরা। প্রথমার্ধ শেষ হওয়ার তিন মিনিট আগে অবশেষে স্বস্তি। ডি-বক্সের বাইরে থেকে নেওয়া মার্তিন জ়ুবিমেন্দির শট পোস্টের ভিতরের অংশে লেগে জালে জড়িয়ে যায়। ইপিএলে অভিষেকের মুরসুমে ষষ্ঠ গোল করলেন তিনি।
দ্বিতীয়ার্ধে নায়ক ভিক্টর ইয়োকেরেস। চলতি মরসুমে স্পোর্টিং লিসবন থেকে আর্সেনালে যোগ দেন তিনি। কিন্তু ছন্দে না থাকায় প্রবল ভাবে সমালোচিত হচ্ছিলেন সুইডেনের স্ট্রাইকার। শনিবার রাতে জোড়া গোল করে সমালোচকদের জবাব দিলেন তিনি। ম্যাচের ৬৫ মিনিটে কাই হাভার্ৎসের পাস থেকে জোরালো শটে ২-০ করেন ভিক্টর। সংযুক্ত সময়ে গ্যাব্রিয়েল মার্তিনেল্লির পাস থেকে নিজের দ্বিতীয় এবং আর্সেনালের হয়ে তৃতীয় গোল করেন তিনি। সব প্রতিযোগিতা মিলিয়ে চলতি মরসুমে ১৩তম গোলকরলেন ভিক্টর।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)