Advertisement
E-Paper

ভিনিসিয়াসের জোড়া গোলে মাদ্রিদ ডার্বিতে জয় রিয়ালের, মায়ামিকে জেতালেন মেসি

রবিবার রাতে লা লিগায় রিয়াল মাদ্রিদ হারিয়ে দিল প্রতিবেশী আতলেতিকো মাদ্রিদকে। জোড়া গোল করে দলকে জেতালেন ভিনিসিয়াস। মেজর লিগ সকারে ইন্টার মায়ামিকে জিতিয়েছেন লিয়োনেল মেসি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ মার্চ ২০২৬ ১৭:১৪
football

গোলের পর ভিনিসিয়াসের উচ্ছ্বাস। ছবি: রয়টার্স।

কিছু দিন আগে চ্যাম্পিয়ন্স লিগে ম্যাঞ্চেস্টার সিটিকে ছিটকে দিয়েছিল রিয়াল মাদ্রিদ। রবিবার রাতে লা লিগায় তারা হারিয়ে দিল প্রতিবেশি আতলেতিকো মাদ্রিদকে। জোড়া গোল করে দলকে জেতালেন ভিনিসিয়াস। একটি গোল ফেদেরিকো ভালভার্দের। বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমে চার পয়েন্ট হয়েছে। মেজর লিগ সকারে ইন্টার মায়ামিকে জিতিয়েছেন লিয়োনেল মেসি।

প্রথমার্ধে আতলেতিকোকে এগিয়ে দিয়েছিলেন আদেমোলা লুকম্যান। দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে ভিনিসিয়াস এবং ভালভার্দে এগিয়ে দেন রিয়ালকে। আতলেতিকোর হয়ে সমতা ফেরান নাহুয়েল মোলিনা। দূরপাল্লার শটে গোল করে সমতা ফেরান তিনি। শেষ রক্ষা হয়নি। ভিনিসিয়াস আবার গোল করে এগিয়ে দেন রিয়ালকে। সেই ফলই বজায় থাকে। শেষ দিকে আলেক্স বায়েনাকে ফাউল করে লাল কার্ড দেখেন ভালভার্দে।

ম্যাচের পর ভিনিসিয়াস বলেছেন, “আমরা রোজ উন্নতি করছি, কঠোর পরিশ্রম করছি যাতে আজকের মতো মাদ্রিদ সমর্থকদের রোজ আনন্দ দিতে পারি। জয়ের কৃতিত্ব সকলের। কোচ থেকে সতীর্থ থেকে সমর্থক, সবাই পাশে না থাকলে জিততে পারতাম না। নির্দিষ্ট পরিকল্পনার কারণেই জয় এসেছে।”

বার্সেলোনা আগেই হারিয়েছিল রায়ো ভায়েকানোকে। ম্যাচের একমাত্র গোল করেন রোনাল্ড আরাউখো। গোলকিপার জোয়ান গার্সিয়া গোটা ম্যাচে অনবদ্য কিপিং করেছেন। ২৯ ম্যাচে বার্সেলোনার পয়েন্ট ৭৩। সমসংখ্যক ম্যাচে ৬৯ পয়েন্ট রিয়ালের। তিনে থাকা ভিয়ারিয়ালের পয়েন্ট ৫৮। আতলেতিকোর পয়েন্ট ৫৮।

এ দিকে, ফুটবলজীবনের ৯০১তম গোল করে ফেললেন মেসি। রবিবার রাতে নিউ ইয়র্ক সিটিকে ৩-২ গোলে হারিয়েছে মায়ামি। ৬১ মিনিটে ফ্রিকিক থেকে গোল করেন মেসি। ৭৪ মিনিটে ব্রাজিলীয় মাইকেলের গোলে জিতেছে মায়ামি।

Madrid derby Real Madrid Atletico de Madrid Vinicius Junior Lionel Messi
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy