বিশ্বকাপে নিউ জ়িল্যান্ডের হয়ে খেলছেন ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার সরপ্রীত সিংহ। ইরানের বিরুদ্ধে প্রায় ৯০ মিনিট খেলেছেন তিনি। এ ছাড়াও নিউ জ়িল্যান্ড দলে রয়েছেন আর এক ভারতীয় বংশোদ্ভূত। তবে তিনি ফুটবলার নন। ফুটবলারদের স্বাস্থ্যের খেয়াল রাখেন।
তিনি সুনেশ ‘সুনজ়’ সিংহ। নিউ জ়িল্যান্ডের অ্যাথলেটিক পারফরম্যান্স লিড এবং স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচেরও যোগ রয়েছে ভারতের সঙ্গে। ২০১৯ থেকে তিনি নিউ জ়িল্যান্ডের সঙ্গে কাজ করছেন। দেশের অন্যতম সেরা ফিটনেস কোচ হিসাবে বর্ণনা করা হয় তাঁকে। শারীরিক শক্তি বাড়ানোর পাশাপাশি ফুটবলারদের মানসিক শক্তি এবং ধৈর্য বাড়াতেও ভূমিকা থাকে তাঁর।
দক্ষিণ আফ্রিকায় জন্ম সুনেশের। ২০০১-এ চলে যান নিউ জ়িল্যান্ডে। অতীতে পেশাদার বক্সার তথা মিডলওয়েট বিশ্ব চ্যাম্পিয়ন ইসরায়েল আদেসানিয়ার সঙ্গে কাজ করেছেন। নিজের সংস্থার সাহায্যে সুনেশ নতুন নতুন অনুশীলনের পদ্ধতি উদ্ভাবন করেন, যা নিউ জ়িল্যান্ডের খেলাধুলোর জগতকে বদলে দিয়েছে।
আরও পড়ুন:
সুনেশের ক্রীড়াবিজ্ঞানে ডিগ্রি রয়েছে। আট বছর ইস্টার্ন সাবার্বস এফসি-র সঙ্গে কাজ করেছেন। সুনেশের অন্যতম বড় কাজ হল নিউ জ়িল্যান্ডের সেন্টার ব্যাক মাইকেল বক্সালকে ফিট রাখা। ৩৮ বছরের বক্সার বিশ্বকাপের অন্যতম বয়স্ক খেলোয়াড়। বক্সাল বার বার নিজের ফিটনেস ধরে রাখার নেপথ্যে কৃতিত্ব দিয়েছেন সুনেশকে।
অতীতে মেজর লিগ সকার খেলতে গিয়ে অ্যাডাক্টরে সমস্যা হয়েছিল বক্সালের। বিশ্বকাপে খেলতে পারবেন কি না সেটাই জানতেন না। তবে সব সমস্যা কাটিয়ে খেলতে পেরেছেন। সেটা হয়েছে সুনেশের জন্যই।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ১১ জুন থেকে শুরু হয়েছে ফুটবল বিশ্বকাপ। চলবে ১৯ জুলাই পর্যন্ত। এ বারই প্রথম ৪৮টি দেশকে নিয়ে প্রতিযোগিতা আয়োজন করছে ফিফা।
- ফুটবল বিশ্বকাপ হচ্ছে তিনটি দেশে। আমেরিকা, কানাডা এবং মেক্সিকো বিশ্বকাপের যৌথ আয়োজক। তিনটি দেশে আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করেছে ফিফা।
- বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হয়েছে অ্যাজটেকা স্টেডিয়ামে। ১১ জুন মেক্সিকোর বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হয়েছে বিশ্বকাপ।
-
১৫:৪৪
বিশ্বকাপে গোলের ‘সেঞ্চুরি’, ৩৩তম ম্যাচে মাইলফলক স্পর্শ, গত ৬৮ বছরে দ্রুততম, নেদারল্যান্ডসও গড়ল নজির -
১২:৩৫
বিশ্বকাপে কমলা ঝড়ের পর নীল ঝড়, বড় ব্যবধানে জয় নেদারল্যান্ডস-জাপানের, নকআউটে জার্মানি, ইকুয়েডরকে আটকে দিল কুরাসাও -
০৮:৩৪
‘বিশ্বের প্রথম ওয়ার্ক ফ্রম হোম ফুটবলার!’ নেমারকে কটাক্ষ ব্রাজ়িল প্রেসিডেন্ট লুলার, প্রশ্ন তুললেন বিশ্বকাপের দল নির্বাচন নিয়েও -
০৩:৩৮
১২ বছর পর বিশ্বকাপের নকআউটে জার্মানি, কোচের এক চালে পিছিয়ে পড়েও জয়, হারলেও মন জিতল আইভরি কোস্ট -
০০:২৭
খোলস ছেড়ে বেরোল কমলা বাহিনী! রাজার সামনে রাজার মতো খেলে সুইডেনকে হারাল নেদারল্যান্ডস, চাপে জাপান