Advertisement
E-Paper

ইরানের জায়গায় ফুটবল বিশ্বকাপে কোন দেশকে নিতে পারে ফিফা? দৌড়ে এশিয়ার দুই দল এবং চার বারের ট্রফিজয়ীরা

শেষ মুহূর্তে কোনও বদল না হলে ফুটবল বিশ্বকাপে খেলবে না ইরান। ফলে প্রতিযোগিতায় একটি দেশ কমে গেল। সেই জায়গায় কাদের নেওয়া হবে তা নিয়ে চলছে আলোচনা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ মার্চ ২০২৬ ২২:৪৩
football

ইরান ফুটবল দল। ছবি: সমাজমাধ্যম।

দেশের ক্রীড়ামন্ত্রী ঘোষণা করে দিয়েছেন। ফলে শেষ মুহূর্তে কোনও বদল না হলে ফুটবল বিশ্বকাপে খেলবে না ইরান। ফলে আমেরিকা, মেক্সিকো, কানাডায় হতে চলা প্রতিযোগিতায় একটি দেশ কমে গেল। সেই জায়গায় কাদের নেওয়া হবে তা নিয়ে চলছে আলোচনা। ইরাক, সংযুক্ত আরব আমিরশাহি এবং ইটালি রয়েছে আলোচনায়।

সাধারণত যে মহাদেশের দল নাম তুলে নেয়, সেই মহাদেশ থেকেই বিকল্প দল বেছে নেওয়া হয়। তবে এ ধরনের পরিস্থিতিতে কী করতে হবে, তা সুনির্দিষ্ট করা আছে ফিফার নিয়মে। সেই অনুযায়ী:

১) যে দেশ নাম প্রত্যাহার করেছে সেই গ্রুপের রানার-আপ দল বা সংশ্লিষ্ট মহাদেশ থেকে বিশ্বকাপের যোগ্যতা অর্জন না করা সর্বোচ্চ র‌্যাঙ্কিংয়ের দল প্রতিযোগিতায় খেলার সুযোগ পাবে। দ্বিতীয় ক্ষেত্রে, বিশ্বকাপে খেলতে পারে সংযুক্ত আরব আমিরশাহি। এশিয়ায় তারাই সর্বোচ্চ র‌্যাঙ্কিং থাকা দল যারা বিশ্বকাপে খেলতে পারছে না।

২) সরাসরি বিশ্বকাপে সুযোগ দেওয়া হতে পারে ইরাককে। এই মাসে ইরাক আন্তর্মহাদেশীয় যোগ্যতা অর্জন পর্বে খেলবে বলিভিয়া বা সুরিনামের বিরুদ্ধে। ইরাককে সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ করে দিতে পারে ফিফা। সে ক্ষেত্রে আন্তর্মহাদেশীয় যোগ্যতা অর্জন পর্বে আমিরশাহিকে খেলতে হবে।

৩) ইরাক যদি প্লে-অফ পর্ব জিতে বিশ্বকাপে খেলার সুযোগ পেয়ে যায়, তা হলে এশিয়ায় সর্বোচ্চ র‌্যাঙ্কিং থাকা দল আমিরশাহিকে নেওয়া হতে পারে ইরানের জায়গায়। সে ক্ষেত্রে আমিরশাহিকে আলাদা করে প্লে-অফেও খেলতে হবে না।

৪) এশিয়া থেকে কোনও দল না নিয়ে সরাসরি আন্তর্জাতিক র‌্যাঙ্কিংয়ের বিচারে কোনও দেশকে নিতে পারে ফিফা। সে ক্ষেত্রে, সরাসরি বিশ্বকাপে যোগ্যতা অর্জন না করা দেশগুলির মধ্যে র‌্যাঙ্কিংয়ে সবচেয়ে উপরে রয়েছে ইটালি। এমনিতে তাদের প্লে-অফে খেলতে হবে। কিন্তু ইটালিকে সরাসরি বিশ্বকাপে নেওয়া হলে প্লে-অফে অন্য দেশকে আনতে হবে। এই প্রক্রিয়াটি বেশ জটিল এবং বিতর্কিত। তাই বিশেষজ্ঞদের ধারণা, ফিফা এই নিয়ম কাজে লাগাবে না।

FIFA World Cup 2026 Iran Football
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy