Advertisement
E-Paper

জামাকাপড় খুইয়ে শুধু তোয়ালে জড়িয়ে ছবি! বিশ্বকাপের লাস্যময়ী সমর্থকের কাণ্ড প্রকাশ্যে

কাতার বিশ্বকাপের সব থেকে লাস্যময়ী সমর্থকের তকমা পেয়েছিলেন ক্রোয়েশিয়ার ইভানা নল। সেই ইভানা এ বার ভক্তদের সামনে ধরা দিলেন গায়ে শুধুমাত্র তোয়ালে জড়িয়ে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:৩০
Picture of Ivana knoll

ইভানা নল বিশ্বকাপের সব থেকে লাস্য়ময়ী সমর্থক। গায়ে তোয়ালে জড়িয়ে ক্যামেরার সামনে তিনি। —ফাইল চিত্র

বিশ্বকাপের সব থেকে লাস্যময়ী সমর্থকের তকমা পেয়েছেন ক্রোয়েশিয়ার ইভানা নল। কাতারে বিশ্বকাপ চলাকালীন পোশাকের জন্য বার বার শিরোনামে এসেছেন তিনি। সেই ইভানা আবার শিরোনামে। শুধুমাত্র তোয়ালে জড়িয়ে ছবি তুলেছেন তিনি।

লন্ডনে গিয়েছেন ইভানা। সেখানে বিমানবন্দরে নেমে তিনি আবিষ্কার করেছেন যে তাঁর ব্যাগ খোয়া গিয়েছে। সে কথা নিজের ইনস্টাগ্রামে জানিয়েছেন ইভানা। অগত্যা, জামাকাপড়ও নেই তাঁর কাছে। তাতে কী? ভক্তদের সামনে তোয়ালে জড়িয়ে হাজির ইভানা।

লন্ডনের যে হোটেলে ইভানা রয়েছেন সেখানে একটি ছবি তুলেছেন তিনি। দেখা যাচ্ছে, আয়নার সামনে শুধুমাত্র গায়ে একটি তোয়ালে জড়িয়ে রয়েছেন ইভানা। মুখে হাসি। ইভানার এই ছবি ভাইরাল হয়ে গিয়েছে নেটমাধ্যমে। অনুরাগীদের ভালবাসা পেয়েছেন তিনি।

কাতার বিশ্বকাপের শুরু থেকেই ইভানা শিরোনামে। কাতারের মতো রক্ষণশীল দেশে তাঁর খোলামেলা পোশাক নিয়ে কম বিতর্ক হয়নি। তাতে অবশ্য নিজেকে বদলাননি ইভানা। পছন্দের পোশাক পরেই হাজির হয়েছেন স্টেডিয়ামে। ক্রোয়েশিয়ার ম্যাচের দিন তিনি ছিলেন স্টেডিয়ামের অন্যতম আকর্ষণ। বিশ্বকাপের পরে ইভানা ফিফার কাছে আবেদন করেছেন, ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থার হয়ে কাজ করতে চান তিনি। যদিও সেই বিষয়ে এখনও পর্যন্ত ফিফা কোনও জবাব দেয়নি।

Ivana Knoll FIFA World Cup 2022 Instagram
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy