Advertisement
E-Paper

Badminton: মালয়েশিয়া মাস্টার্সের সেমিফাইনালে হার প্রণয়ের, শেষ ভারতীয়দের চ্যালেঞ্জ

হাড্ডাহাড্ডি লড়াই করেও জিততে পারলেন না প্রণয়। হংকংয়ের অ্যাঙ্গুসের বিরুদ্ধে তৃতীয় গেমে সমানে টক্কর দিলেন ভারতীয় শাটলার। তাও জয় পেলেন না।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৯ জুলাই ২০২২ ১৯:৩০
হেরে হতাশ প্রণয়।

হেরে হতাশ প্রণয়। ফাইল ছবি।

মালয়েশিয়া মাস্টার্সে শেষ হয়ে গেল ভারতীয় চ্যালেঞ্জ। পুরুষদের সেমিফাইনালে হেরে গেলেন এইচএস প্রণয়। হংকংয়ের কা সং অ্যাঙ্গুসের বিরুদ্ধে লড়াই করে হারলেন তিনি।

পিভি সিন্ধু আগেই হেরে যাওয়ায় মালয়েশিয়া মাস্টার্সে ভারতের একমাত্র আশা ছিলেন প্রণয়। কিন্তু তিনিও সেমিফাইনালে লড়াই করে হেরে গেলেন। এক ঘণ্টা চার মিনিটের লড়াইয়ে প্রণয়ের পক্ষে ফল ২১-১৭, ৯-২১, ১৭-২১। প্রথম গেমে এগিয়ে যাওয়ার পরেও হেরে গেলেন প্রণয়। দ্বিতীয় গেমে দুর্দান্ত ভাবে ম্যাচে ফিরে আসেন অ্যাঙ্গুস।

১-১ হওয়ার পর তৃতীয় গেমে শুরুটা ভালই করেন প্রণয়। একটা সময় তিনি ৮-৩ ব্যবধানে এগিয়েও যান। কিন্তু আগ্রাসী মেজাজে পরের নয়টি পয়েন্টের মধ্যে আটটি পয়েন্টই জেতে নেন অ্যাঙ্গুস। তিনি ১৬-১২ পয়েন্টে এগিয়ে যাওয়ার পর ম্যাচ বের করার মরিয়া চেষ্টা করেন প্রণয়। ভারতীয় শাটলার আবার ১৭-১৬ পয়েন্টে এগিয়ে যান। তাতেও শেষ রক্ষা করতে পারলেন না। তৃতীয় গেম হারলেন ১৭-২১ ব্যবধানে।

শেষ তিনটি সাক্ষাতেই হংকংয়ের শাটলারকে হারিয়ে ছিলেন প্রণয়। কিন্তু এ বার আর পেলেন না। এই নিয়ে দুই খেলোয়াড়ের আট বারের লড়াইয়ে ফল দাঁড়াল ৪-৪।

HS Prannoy badminton Malaysia Masters Semi-final
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy