Advertisement
E-Paper

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আইপিএলকেই আঁকড়ে ধরতে চাইছে মর্গ্যানের ইংল্যান্ড

চলতি বছরের শেষ দিকে ভারতের মাটিতে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২১ মার্চ ২০২১ ১২:২৯
আইপিএল কাজে লাগাতে চান মর্গ্যানরা।

আইপিএল কাজে লাগাতে চান মর্গ্যানরা। ছবি টুইটার

চলতি বছরের শেষ দিকে ভারতের মাটিতে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে ইংল্যান্ড দলের একাধিক ক্রিকেটার সামনের মাস থেকে আইপিএলে খেলবেন। অধিনায়ক অইন মর্গ্যান চাইছেন, সেই অভিজ্ঞতা পুরোপুরি কাজে লাগাক তাঁর দলের ক্রিকেটাররা।

শনিবার ম্যাচের পর মর্গ্যান বলেছেন, “আইপিএলে খেলার অভিজ্ঞতা আমাদের কাছে অনেক সুবিধার হতে চলেছে। দল বা ব্যক্তিগত ক্ষেত্রে আমরা এক জায়গায় দাঁড়িয়ে থাকতে চাই না। এগিয়ে যেতে চাই। আইপিএলে যে সুযোগই আমাদের ক্রিকেটাররা পাক, সেটাকে পুরোপুরি কাজে লাগাতে হবে।”

আইপিএলের পর মূলত ঘরের মাঠেই খেলবে ইংল্যান্ড। নিউজিল্যান্ড এবং ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ রয়েছে। তারপর সীমিত ওভারে খেলবে বাংলাদেশ এবং পাকিস্তানের বিরুদ্ধে। সেটা মাথায় রেখেই মর্গ্যান বলেছেন, “আমরা গোটা গ্রীষ্মে ঘরের মাঠেই খেলব। তারপর বাংলাদেশ এবং পাকিস্তান রয়েছে। ফলে প্রথম একাদশ বাছার সুযোগ সে ভাবে নেই। তাই আগামী দু’মাসের অভিজ্ঞতা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে।”

Virat Kohli IPL Eoin Morgan India vs England 2021
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy