Advertisement
E-Paper

বাড়ছে কোভিড, পুনে থেকে সরতে পারে ভারত বনাম ইংল্যান্ড একদিনের সিরিজ

আগামী ২৩ থেকে ২৮ মার্চ পুনেয় জৈব সুরক্ষা বলয়ে তিনটি একদিনের ম্যাচ হওয়ার কথা।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২১ ২০:১৪
কোহালিদের ম্যাচ সরতে পারে।

কোহালিদের ম্যাচ সরতে পারে। ছবি টুইটার

পুনে থেকে সরে যেতে পারে ভারত বনাম ইংল্যান্ডের একদিনের সিরিজ। ভারতীয় ক্রিকেট বোর্ডের অন্দরে এমনই ভাবনাচিন্তা করা হচ্ছে। পুনে তথা মহারাষ্ট্রে যে ভাবে কোভিড আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে সেটা ভেবেই বিকল্প কোনও কেন্দ্র তৈরি করে রাখতে চাইছে বোর্ড।

আগামী ২৩ থেকে ২৮ মার্চ পুনেয় জৈব সুরক্ষা বলয়ে তিনটি একদিনের ম্যাচ হওয়ার কথা। কিন্তু কোভিড আক্রান্তের সংখ্যা মাঝে কমলেও ফের বাড়ছে মহারাষ্ট্রে। বৃহস্পতিবার সেখানে ৮০০০-এর উপর বেড়েছে আক্রান্তের সংখ্যা। এর মধ্যেই মুম্বইয়েই সংখ্যাটা হাজারের বেশি।

আমদাবাদে চতুর্থ টেস্ট খেলার পর ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত। তারপর পুনেয় উড়ে যাওয়ার কথা। কিন্তু যে পরিস্থিতি চলছে তা বাড়তে থাকলে পুনে থেকে সমস্ত ম্যাচ সরিয়ে নেওয়া হতে পারে। তবে কোন কেন্দ্র বিকল্প হবে তা বলা হয়নি। এই মুহূর্তে ছ’টি কেন্দ্রে জৈব সুরক্ষা বলয়ে বিজয় হজারের খেলা চলছে। তারই কোনও একটিতে হয়তো করা হতে পারে।

India vs England 2021
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy