Advertisement
E-Paper

অনুশীলনের আগে নাচে মত্ত ভারতীয় দলের ৩ ক্রিকেটার, দেখুন ভিডিয়ো

জিমের মধ্যে ৩ ভারতীয় ক্রিকেটারকে দেখা গেল তামিল ছবি মাস্টার-এর একটা গানে নাচতে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২১ ১৩:৪৬
২৪ তারিখ থেকে শুরু হতে চলেছে গোলাপি বলের টেস্ট।

২৪ তারিখ থেকে শুরু হতে চলেছে গোলাপি বলের টেস্ট। ছবি: বিসিসিআই

সামনেই গোলাপি বলের টেস্ট। ইংল্যান্ডের বিরুদ্ধে মোতেরা স্টেডিয়ামে নামার আগে নিজেদের তরতাজা রাখতে অভিনব উপায় বার করলেন রবিচন্দ্রন অশ্বিনরা। জিমের মধ্যে ৩ ভারতীয় ক্রিকেটারকে দেখা গেল তামিল ছবি মাস্টার-এর একটা গানে নাচতে।

ইনস্টাগ্রামে অশ্বিনের পোস্ট করা একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে, মাস্টার ছবির বাথি কামিং নামক একটি গানে নাচতে। তিনি নাচ শুরু করার পর ডেকে নেন হার্দিক পাণ্ড্যকে। ভারতের ২ তারকা ক্রিকেটারের সঙ্গে যোগ দেন কুলদীপ যাদবও। ৩ জনের সেই নাচ ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। গুরুত্বপূর্ণ টেস্টের আগে নিজেদের চাপ মুক্ত রাখার জন্য এমনই পথ বেছে নিয়েছেন অশ্বিনরা।

চেন্নাইয়ে দ্বিতীয় টেস্টে সমতা ফেরাতে বড় ভূমিকা নেন অশ্বিন। তাঁর শতরান এবং ৮ উইকেট নয়া কীর্তি গড়তেও সাহায্য করেছে। হার্দিককে এখনও অবধি ইংল্যান্ডের বিরুদ্ধে এই টেস্ট সিরিজে খেলতে যায়নি। কুলদীপ দ্বিতীয় ম্যাচে খেললেও খুব বেশি বল করার সুযোগ পাননি। দুটো উইকেট যদিও পেয়েছিলেন তিনি।

২৪ তারিখ থেকে শুরু হতে চলেছে গোলাপি বলের টেস্ট। মোতেরার নতুন মাঠে প্রথম বার নামতে চলেছে ভারতীয় দল। সেই ম্যাচে নামার আগে অনুশীলনের পাশাপাশি নিজেদের চাপ মুক্ত রাখতেও ব্যস্ত অশ্বিনরা।

Pink ball test Ravichandran Ashwin kuldeep yadav Hardik Pandya India vs England 2021
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy