Advertisement
E-Paper

১১ ঘণ্টা গাড়িতে চেপে কোহালিদের শিবিরে এলেন শ্রেয়স আইয়ার, শিখর ধওয়ন

শ্রেয়স ও শিখর দু’জনেই বিজয় হজারে ট্রফিতে রাজ্য দলের হয়ে খেলছিলেন।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৩ মার্চ ২০২১ ১৬:০২
শ্রেয়স এবং শিখর।

শ্রেয়স এবং শিখর। ছবি টুইটার

ভারতীয় দলে যোগ দিতে ১১ ঘণ্টা সড়ক পথে আমদাবাদে এলেন শ্রেয়স আইয়ারশিখর ধওয়ন। মঙ্গলবারই তারা আমদাবাদ পৌঁছন।

শ্রেয়স ও শিখর দু’জনেই বিজয় হজারে ট্রফিতে রাজ্য দলের হয়ে খেলছিলেন। শ্রেয়স খেলছিলেন মুম্বইয়ের হয়ে আর শিখর খেলছিলেন দিল্লির হয়ে। দুটি দলই এলিট গ্রুপ ‘ডি’-তে মাঠে নামে। এরপর জয়পুর থেকে গাড়িতে আমদাবাদের উদ্দেশে রওনা হন তাঁরা। আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য বিসিসিআইয়ের নির্দেশ মেনে জৈব সুরক্ষা বলয়ে ঢুকে পড়বেন তাঁরা।

গাড়িতে বসে শিখরের সঙ্গে নিজের ছবি নেটমাধ্যমে পোস্ট করেন শ্রেয়স। লেখেন, ’১১ ঘণ্টার রাস্তায় আমদাবাদে। দেখা যাক এই হাসি দীর্ঘস্থায়ী হয় কিনা’।

টুইটারে ছবি পোস্ট করেন শিখরও। তিনি লেখেন, ‘ভারতীয় দলে ফিরে এসে দারুণ লাগছে’।

Virat Kohli shikhar dhawan Shreyas Iyer India vs England 2021
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy