Advertisement
E-Paper

এ বার বিরাট কোহলীর এই দলকে আটকানো মুশকিল: সুনীল গাওস্কর

সুনীল গাওস্করের মতে বিরাট অধিনায়ক হিসেবে ভাগ্যবান। কারণ তাঁর দলের বেশিরভাগ সদস্য নিজেদের মেলে ধরতে সক্ষম।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ মার্চ ২০২১ ১৫:৩০
অপ্রতিরোধ্য। টেস্ট ও টি- টোয়েন্টি জেতার পর একদিনের সিরিজও জিতল ভারত।

অপ্রতিরোধ্য। টেস্ট ও টি- টোয়েন্টি জেতার পর একদিনের সিরিজও জিতল ভারত। ছবি - বিসিসিআই

তিন ধরণের ক্রিকেটেই ইংল্যান্ডকে একেবারে উড়িয়ে দিল বিরাট কোহলীর ভারত। ভারতীয় দলের এমন লড়াকু মনোভাব দেখে স্বভাবতই খুশি সুনীল গাওস্কর। তাঁর মতে বিরাট অধিনায়ক হিসেবে ভাগ্যবান। কারণ তাঁর দলের বেশিরভাগ সদস্য নিজেদের মেলে ধরতে সক্ষম।

শেষ একদিনের ম্যাচে ইংরেজদের হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জেতার পর সানি বলেন, “একজন অধিনায়ক তখনই ভাল, যখন তাঁর দল মাঠে ভাল ফল করে। আমি সবসময় এই নীতিতে বিশ্বাসী। বিরাটের দলে একাধিক দুর্দান্ত ওপেনিং ব্যাটসম্যান রয়েছে। সব ধরণের ক্রিকেটের জন্য রয়েছে শক্তিশালী মিডল অর্ডার। বোলিং আক্রমণেও রয়েছে একাধিক বৈচিত্র। উইকেট রক্ষক হিসেবে ঋষভ পন্থ ক্রমশ উন্নতি করছে। এর সঙ্গে যোগ হয়েছে অসাধারণ ফিল্ডিং। ভবিষ্যতে এমন ধারাবাহিকতা বজায় রাখতে পারলে বিরাটের দলকে আটকানো মুশকিল।” তিনি আরও বলেন, “ক্রিকেটে প্রথম একাদশের সবাই নিজেদের মেলে ধরতে পারে না। সেটাই স্বাভাবিক। তবে বিরাটের দলে একাধিক ম্যাচ জেতানোর মতো ক্রিকেটার রয়েছে। তাই প্রতি ম্যাচেই চার-পাঁচজন নিজেদের মেলে ধরছে। ফলে এই দল হয়ে উঠছে অপ্রতিরোধ্য।”

শেষ ম্যাচে ফের দ্রুত রান তুলে নজর কাড়লেন পন্থ। ১৫৭ রানে ৪ উইকেট হারানোর পরেও দমে যাননি এই তরুণ। পঞ্চম উইকেটে হার্দিক পাণ্ড্যর সঙ্গে ৭০ বলে ৯৯ রান যোগ করেন। ফলে দল ৩২৯ রান তুলে দেয়। ঋষভ ৬২ বলে ৭৮ রান করে সাজঘরে ফিরে যান। তাই ২৩ বছরের তরুণকে প্রশংসায় ভরিয়ে দিলেন দেশের প্রাক্তন অধিনায়ক। বললেন, “গত চার মাসে ব্যাটসম্যান হিসেবে পন্থ অনেক উন্নতি করেছে। সেটা দেখে আমি খুবই খুশি। সবচেয়ে ভাল দিক হল পন্থ আগ্রাসী মনোভাব নিয়ে ব্যাট করলেও খারাপ শট খেলছে না। সেটা বেশিরভাগ ইনিংসে দেখা গিয়েছে। দলের পরিস্থিতি বুঝে ব্যাটিংয়ের সময় পন্থ বুদ্ধি প্রয়োগ করছে। তাই গত অস্ট্রেলিয়া সফর থেকে এ বার ইংল্যান্ডের বিরুদ্ধেও দল সাফল্য পেল।”

India Virat Kohli Sunil Gavaskar rishabh pant India vs England 2021
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy