মাঠে যখন বিরাট কোহলীরা লড়াই করছেন জো রুটদের বিরুদ্ধে, তখন গ্যালারি থেকে তাঁদের জন্য গলা ফাটাচ্ছেন অনুষ্কা শর্মারা। ঐতিহাসিক ওভালে ধরা পড়ল এই দৃশ্য।
ওভালে ভারতীয় দল একটি মাত্র টেস্ট জিতেছিল। মোট ১৩টি ভারত বনাম ইংল্যান্ড টেস্ট ম্যাচ খেলা হয়েছে ওভালে। যার মধ্যে পাঁচ বার হেরেছে ভারত। সাত বার ড্র হয়েছে। ৫০ বছর আগে সুনীল গাওস্করদের ভারতীয় দল সেই জয় পেয়েছিল।
সেই মাঠে বৃহস্পতিবার কোহলীদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন তাঁদের স্ত্রীরা। অনুষ্কা ছাড়াও ছিলেন যশপ্রীত বুমরার স্ত্রী সঞ্জনা গণেশনও। সকলে একসঙ্গে ছবিও তোলেন। সেই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন হনুমা বিহারীর স্ত্রী পৃথ্বীরাজ গাদে।
আরও পড়ুন:
লিডসে হারের পর ভারতীয় দলের এই মুহূর্তে সমর্থন প্রয়োজন। অনুষ্কারা মাঠে এসে সেই কাজটাই করছেন কোহলীদের জন্য।
প্রথম দিনের শেষে ইংল্যান্ডের স্কোর ৫৩/৩। ভারতীয় দল প্রথম ইনিংসে ১৯১ রানে অল আউট হয়ে যায়। দ্বিতীয় দিনে ভারতের লক্ষ্য থাকবে দ্রুত ইংল্যান্ডের সাত উইকেট ফেলে দেওয়া।