বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের তৃতীয় দিনে নাচ করতে দেখা গেল বিরাট কোহলীকে। মাঠের মধ্যেই ভাংড়া নাচতে শুরু করে দেন ভারত অধিনায়ক। প্রথম ইনিংসে ব্যাট করে ১২৭ রানেই অল আউট হয়ে যায় ভারত। এরপর ফিল্ডিং করতে নেমে নবম ওভারে স্লিপে দাঁড়িয়ে ভারত আর্মির বাজনার তালে নাচতে দেখা যায় তাঁকে।
তৃতীয় দিনে ভারতের ব্যাটসম্যানরা তাড়াতাড়ি আউট হয়ে যাওয়ায় কিছুটা চুপচাপ হয়ে পড়েন ভারতের সমর্থকরা। সেই সময় বিরাট নেচে ওঠেন। তাঁর এই নাচ দেখে দারুণ খুশি হন সমর্থকরা। তাঁর এই নাচ নেটমাধ্যমেও ভাইরাল হয়।
এমনিতেই নাচতে বেশ ভালবাসেন বিরাট। এর আগেও বিভিন্ন সময় নাচতে দেখা গিয়েছে তাঁকে। তবে তাঁর এই নাচ নিয়ে অনেকে কটাক্ষও করেছেন নেটমাধ্যমে। ভারতের ব্যাটসম্যানরা খুব ভাল ছন্দে নেই। তার মধ্যে তৃতীয় দিনের শেষে ভারত মাত্র ১১৬ রানে এগিয়ে। নিউজিল্যান্ডের হাতে আছে আট উইকেট এই অবস্থায় বিরাটের নাচ অনেকেই ভাল চোখে নেননি।
Virat Kohli dances that means we are winning this one🍷🥁#WTCFinal #ViratKohli pic.twitter.com/6busBFgsTR
— Dilip™ (@DKtweetz_) June 20, 2021