Advertisement
E-Paper

Indian shooters: আতসকাচের তলায় শুটাররা, টোকিয়োর ব্যর্থতা খতিয়ে দেখতে পর্যালোচনা

আশা জাগিয়েও টোকিয়ো অলিম্পিক্সে চূড়ান্ত ব্যর্থ হয়েছেন ভারতের শুটাররা। টানা দুটি অলিম্পিক্স থেকে শুটিংয়ে খালি হাতে ফিরেছে ভারত।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৩ অগস্ট ২০২১ ১৮:৩০
ব্যর্থ হয়েছেন শুটাররা

ব্যর্থ হয়েছেন শুটাররা ফাইল ছবি

আশা জাগিয়েও টোকিয়ো অলিম্পিক্সে চূড়ান্ত ব্যর্থ হয়েছেন ভারতের শুটাররা। টানা দুটি অলিম্পিক্স থেকে শুটিংয়ে খালি হাতে ফিরেছে ভারত। তবে এ বারের প্রদর্শন নিয়ে চর্চা হচ্ছে আরও বেশি। ব্যর্থতার কারণ খুঁটিয়ে দেখতে তাই তিন ধাপে পর্যালোচনার ব্যবস্থা করল জাতীয় রাইফেল সংস্থা।

সংস্থার এক সূত্র বলেছে, “পর্যালোচনার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। প্রথমে শুটাররা, তারপর কোচ এবং শেষে কর্তাদের পর্যালোচনা করা হবে। যোগ্য কোনও ব্যক্তিই পর্যালোচনা করবেন। শুটারদের প্রস্তুতিতে সংস্থার তরফে কোনও গাফিলতি রয়েছে কি না, প্রস্তুতি ব্যাহত হয়েছে কি না, ইত্যাদি বিষয় তিনি খতিয়ে দেখবেন।”

শুটিং সংস্থার প্রধান কর্তা রনিন্দর সিংহের ভূমিকাও কি পর্যালোচনার মধ্যে ফেলা হবে? ওই সূত্র জানিয়েছে, সেই সম্ভাবনা রয়েছে। যদি তাঁর তরফে কোনও গাফিলতি থেকে থাকে তাহলে পদ থেকে সরানো হতে পারে।

অলিম্পিক্সে ব্যর্থ হয়েছে মনু, সৌরভ।

অলিম্পিক্সে ব্যর্থ হয়েছে মনু, সৌরভ। ফাইল ছবি

তবে কর্তাদের আগে শুটার এবং কোচেদের ভূমিকা বেশি চর্চিত হচ্ছে। রাইফেল সংস্থা চাইছে গোটা ব্যবস্থায় আমূল বদল আনতে, যাতে পরের অলিম্পিক্সের আগে প্রস্তুতির যথেষ্ট সময় পাওয়া যায়।

মনু ভাকের এবং তাঁর প্রাক্তন কোচ যশপাল রানার বিবাদ একসময় বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল। গোটা ঘটনায় জল যে দিকে গড়িয়েছে তাতে খুশি নয় রাইফেল সংস্থা। দু’জনের ভূমিকা বিশেষ ভাবে খতিয়ে দেখা হবে।

Tokyo Olympics 2020 Manu Bhaker Sourav Chowdhury
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy