আইপিএল-এর মঞ্চে নয়া রেকর্ড গড়লেন অমিত মিশ্র। রোহিত শর্মাকে সাত বার আউট করলেন তিনি। মঙ্গলবার ভয়ঙ্কর হয়ে ওঠা রোহিতকে ফিরিয়ে দিয়ে এই রেকর্ড গড়েন তিনি। সেই সঙ্গে ম্যাচে ৪টি উইকেট নেন এই অভিজ্ঞ স্পিনার।
আইপিএল-এ সব চেয়ে বেশি বার একই ব্যাটসম্যানকে আউট করার রেকর্ডে জাহির খান এবং সন্দীপ শর্মাকে ছুঁয়ে ফেললেন অমিত। মহেন্দ্র সিংহ ধোনিকে ৭ বার আউট করেছিলেন জাহির। অন্যদিকে বিরাট কোহলীকে একই সংখ্যক বার আউট করেছেন সন্দীপ। রোহিতকে ৬ বার আউট করেছিলেন কলকাতার সুনীল নারাইন।
অমিত বলেন, “নিজের সাফল্যে আমি দারুণ খুশি। মুম্বইয়ের বিরুদ্ধে সাফল্য পেয়ে বেশি ভাল লাগছে। চেন্নাইয়ের মাঠে খেলার অভিজ্ঞতা মুম্বইয়ের ছিল, তার পরেও আমরা জিততে পেরেছি।”
রোহিতকে ফিরিয়ে দিতেই ছন্দ হারায় মুম্বই। ১৩৭ রানে শেষ হয়ে যায় তাদের ইনিংস। ৬ উইকেট হাতে নিয়ে ম্যাচ জিতে নেন শিখর ধওয়নরা।