Advertisement
E-Paper

IPL 2021: ধোনিকে হারিয়ে ধোনির জন্যই দ্বিগুণ খুশি যশস্বী জয়সওয়াল

নিজের ব্যাটে মহেন্দ্র সিংহ ধোনির সই পেয়ে আপ্লুত যশস্বী জয়সওয়াল। ২১ বলে অর্ধশতরান করা যশস্বী ও শিবম দুবের ব্যাটিংয়ে ভর করেই জেতে রাজস্থান রয়্যালস।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০২১ ১৯:৪৩
যশস্বী জয়সওয়াল

যশস্বী জয়সওয়াল টুইটার

নিজের ব্যাটে মহেন্দ্র সিংহ ধোনির সই পেয়ে আপ্লুত যশস্বী জয়সওয়াল। ২১ বলে অর্ধশতরান করা যশস্বী ও শিবম দুবের ব্যাটিংয়ে ভর করেই জেতে রাজস্থান রয়্যালস। ম্যাচ জেতা শুধু নয়, নিজের ব্যাটে ধোনির সই পেয়ে যান তরুণ ব্যাটার।

ধোনির সই পেয়ে যশস্বী বলেন, ‘‘ম্যাচের শেষে ব্যাটে ধোনির সই নিয়েছি। এই জন্য আমি আরও বেশি খুশি।’’ রয়্যালস ওপেনার আরও বলেন, ‘‘আমি উইকেটের দিকে তাকিয়ে ভেবেছিলাম ১৯০ রান করতে পারব। উইকেট বেশ ভাল ছিল।’’

নিজের ভাল খেলার রহস্যও ফাঁস করেন যশস্বী। তিনি বলেন, ‘‘প্রথম দিকে ব্যাট করতে নেমে খারাপ বল মারার লক্ষ্য থাকে আমার। ১৯০ রান তাড়া করতে নেমে প্রথম থেকেই ভাল খেলা খুব জরুরী ছিল। সেটাই আমরা করতে পেরেছি।’’

তিনি আরও বলেন, ‘‘আমি সবসময় স্বাভাবিক ভাবে ব্যাট করার চেষ্টা করি। সেই কারণেই আমরা ১৯০ রানের লক্ষ্য তাড়া করতে পেরেছি।’’ এই জয়ের ফলে প্লে-অফের লড়াইয়ে এখনও টিকে রয়েছে রাজস্থান রয়্যালস।

IPL 2021 Rajasthan Royals Mahendra Singh Dhoni
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy