Advertisement
E-Paper

নাইটদের অনুশীলনে অভিনবত্ব, প্রশিক্ষক ম্যাকালামের স্ম্যাশ ফসকালেন রাসেল

৯ এপ্রিল থেকে শুরু আইপিএল। কলকাতার প্রথম ম্যাচ ১১ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২১ ১২:১৮
ব্রেন্ডন ম্যাকালাম এবং আন্দ্রে রাসেল।

ব্রেন্ডন ম্যাকালাম এবং আন্দ্রে রাসেল।

ব্রেন্ডন ম্যাকালামের জোরালো স্ম্যাশ ধরতেই পারলেন না আন্দ্রে রাসেল। কলকাতা নাইট রাইডার্সের অনুশীলনে টেনিস র‍্যাকেট নিয়ে হাজির হলেন ম্যাকালাম। হরভজন সিংহদের ক্যাচ নেওয়ার অনুশীলন করালেন তিনি। টুইট করে সেই ভিডিয়ো সমর্থকদের সঙ্গে ভাগ করে নিল কেকেআর। তাতে লেখা, ‘দলের জন্য সব কিছু ছুড়ে দিচ্ছেন ম্যাকালাম’।

৯ এপ্রিল থেকে শুরু আইপিএল। কলকাতার প্রথম ম্যাচ ১১ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে। তার আগে অনুশীলনে অভিনবত্ব আনলেন নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক। কলকাতার হয়ে আইপিএল-এ খেলেছিলেন তিনি। সেই ম্যাকালামকেই প্রশিক্ষক করে নিয়ে এসেছে কলকাতা। গত বারের আইপিএল-এ প্লে অফে যেতে না পারলেও এ বার আশাবাদী নাইটরা।

কেকেআর-এর পোস্ট করা ভিডিয়োতে দেখা যায় টেনিস র‍্যাকেট দিয়ে বল মেরে ক্যাচ দিচ্ছেন হরভজনদের। সেই বল সঙ্গে সঙ্গে ছুড়ে ফেরত পাঠাচ্ছেন তাঁরা। সেই ভিডিয়োতেই দেখা যায় ক্যাচ ফসকালেন রাসেল। পরের বলটায় ফের ক্যাচ ধরতেই হাততালি দিয়ে তাঁকে উজ্জীবিত করতে দেখা যায় শুভমন গিলদের।

KKR Brendon McCullum Andre Russell IPL 2021
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy