Advertisement
E-Paper

বন্ধ আইপিএল-এও করোনা আতঙ্ক, আক্রান্ত নাইটদের উইকেটরক্ষক, থাকতে হবে চেন্নাইয়ে

এর আগে ১০ দিনে ৭ বার করোনা পরীক্ষা করা হলে ফল নেগেটিভ এসেছিল নিউজিল্যান্ডের এই উইকেটরক্ষকের।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৮ মে ২০২১ ১০:১৭
আক্রান্ত নাইটদের উইকেটরক্ষক টিম সেইফার্ট।

আক্রান্ত নাইটদের উইকেটরক্ষক টিম সেইফার্ট। —ফাইল চিত্র

করোনা আক্রান্ত টিম সেইফার্ট। নিউজিল্যান্ডের এই উইকেটরক্ষক এ বারের আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্স দলে ছিলেন। করোনা সংক্রমিত হওয়ার ফলে বিশেষ বিমানে উঠছেন না তিনি। আপাতত ভারতেই থাকতে হচ্ছে সেইফার্টকে।

এই মুহূর্তে আমদাবাদে নিভৃতবাসে রয়েছেন সেইফার্ট। সেখান থেকে তাঁকে চেন্নাই নিয়ে যাওয়া হবে। সেখানকার একটি হাসপাতালে রাখা হবে সেইফার্টকে। বিমান ধরার আগে তাঁর ২ বার করোনা পরীক্ষা করা হয়। সেখানে ফল পজিটিভ আসে। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয় মৃদু উপসর্গ রয়েছে সেইফার্টের। এর আগে ১০ দিনে ৭ বার করোনা পরীক্ষা করা হলে ফল নেগেটিভ এসেছিল নিউজিল্যান্ডের এই উইকেটরক্ষকের।

সোমবার বরুণ চক্রবর্তী এবং সন্দীপ ওয়ারিয়র করোনা আক্রান্ত হয়েছেন বলে জানা যায়। এর পর বিভিন্ন দলের ক্রিকেটাররা করোনা সংক্রমিত হতে থাকেন। সানরাইজার্স হায়দরাবাদ দলে ঋদ্ধিমান সাহাও করোনা আক্রান্ত হন। ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে স্থগিত করে দেওয়া হয় আইপিএল।

New Zealand coronavirus Tim Seifert IPL 2021
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy