Advertisement
E-Paper

আইপিএল-এ নতুন নজির গড়লেন মহেন্দ্র সিংহ ধোনি

চলতি আইপিএল-এ চেন্নাই সুপার কিংসের জার্সিতে ১২তম সংস্করণ খেলছেন মহেন্দ্র সিংহ ধোনি।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২১ ১৮:৪৬
এই ক্যাচ নিয়েই নজির গড়লেন ধোনি।

এই ক্যাচ নিয়েই নজির গড়লেন ধোনি। ছবি আইপিএল

চলতি আইপিএল-এ চেন্নাই সুপার কিংসের জার্সিতে ১২তম সংস্করণ খেলছেন মহেন্দ্র সিংহ ধোনি। ইতিমধ্যেই যা নজির গড়ে ফেলেছেন তা ছোঁয়া অনেকের পক্ষেই অসাধ্য। বুধবার আরও একটি নজির গড়লেন ধোনি। আইপিএল-এর প্রথম উইকেটকিপার হিসেবে ১৫০তম আউট করলেন তিনি।

কেকেআর-এর ইনিংস চলাকালীন এই নজির তৈরি করেন তিনি। দীপক চাহারের বলে নীতীশ রানার শট ব্যাটের কানায় লেগে আকাশে উঠে যায়। ৩০ গজের মধ্যে থাকা অনেকেই হয়তো সেই ক্যাচ ধরতে পারতেন। কিন্তু ধোনি নিজের কাঁধে দায়িত্ব তুলে নেন। রানাকে ক্যাচ নিয়ে ফিরিয়ে দেন। পরে আরও একটি ক্যাচ নেন ধোনি।

আইপিএল-এ মোট ১৫১টি শিকার হল ধোনির। এর মধ্যে ১১১টি ক্যাচ নিয়েছেন তিনি। স্টাম্পিং করেছেন ৩৯টি। দ্বিতীয় স্থানে রয়েছেন কেকেআর-এর দীনেশ কার্তিক। তাঁর ১১২টি ক্যাচের পাশাপাশি ৩১টি স্টাম্পিং রয়েছে। বাংলার ঋদ্ধিমান সাহা রয়েছেন পাঁচে। তিনি ৫৯টি ক্যাচ এবং ২০টি স্টাম্পিং করেছেন।

CSK Mahendra Singh Dhoni Wicket Keeper IPL 2021
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy