Advertisement
E-Paper

ব্যাটসম্যানদের তুলোধনা করলেন প্রচণ্ড ক্ষুব্ধ রোহিত শর্মা

যেভাবে শুরু করেছিলেন, আরও রান করা উচিত ছিল মুম্বইয়ের, বলছেন রোহিত।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২১ ০৯:৫৮
রোহিত নিজে ৩০ বলে ৪৪ রান করেন।

রোহিত নিজে ৩০ বলে ৪৪ রান করেন। —ফাইল চিত্র

দলের ব্যাটসম্যানদের ওপর খুশি হতে পারছেন না রোহিত শর্মা। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে হারের দায় ব্যাটসম্যানদের ওপরেই দিচ্ছেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক। প্রথমে ব্যাট করে মাত্র ১৩৭ রান করে মুম্বই। ৬ উইকেট হাতে নিয়ে ম্যাচ জিতে নেয় দিল্লি।

ব্যাটসম্যানদের কার্যত তুলোধনা করে রোহিত বলেন, “আমরা যে ভাবে শুরু করেছিলাম তাতে আরও রান করা উচিত ছিল। পাওয়ার প্লে-তে যে গতিতে রান করেছিলাম সেটাকে এগিয়ে নিয়ে যেতে হত। আমরা ব্যর্থ হলাম সেটা করতে। দিল্লির বোলারদেরও কৃতিত্ব দিতে হবে। ওরা রানও দেয়নি আবার উইকেটও নিয়েছে।” অভিজ্ঞ স্পিনার অমিত মিশ্র ৪ ওভারে ২৪ রান দিয়ে ৪ উইকেট নেন। আবেশ খান নেন দুটো উইকেট। রবিচন্দ্রন অশ্বিন যদিও উইকেট পাননি।

রোহিত নিজে ৩০ বলে ৪৪ রান করেন। সূর্যকুমার যাদব এবং ঈশান কিষাণ ভাল শুরু করলেও বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি। মুম্বইয়ের পরের ম্যাচ পঞ্জাব কিংসের বিরুদ্ধে। সেই ম্যাচের আগে নিজেদের সব ভুল ত্রুটি ঢেকে ফেলতে চাইবেন রোহিতরা।

rohit sharma Mumbai Indians IPL 2021
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy