Advertisement
E-Paper

IPL 2021: বুমরা ক’টি উইকেট পাবেন, ম্যাচ শুরুর আগেই বলে দিলেন স্ত্রী সঞ্জনা

তিনি পেশায় সঞ্চালক। বিয়ে করেছেন ভারতীয় দলের অন্যতম সেরা বোলারকে। এ বার সঞ্জনা গণেশনকে দেখা গেল নির্ভুল ভবিষ্যদ্বাণী করতেও!

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২১ ১৭:৪৪
যশপ্রীত বুমরা।

যশপ্রীত বুমরা।

তিনি পেশায় সঞ্চালক। বিয়ে করেছেন ভারতীয় দলের অন্যতম সেরা বোলারকে। এ বার সঞ্জনা গণেশনকে দেখা গেল নির্ভুল ভবিষ্যদ্বাণী করতেও!

হারের হ্যাটট্রিক ঝেড়ে ফেলে মঙ্গলবার অবশেষে আমিরশাহিতে জয়ের রাস্তায় ফিরেছে মুম্বই ইন্ডিয়ান্স। পঞ্জাব কিংসকে ৬ উইকেটে হারিয়েছে তারা। ম্যাচে দুটি উইকেট নিয়েছেন যশপ্রীত বুমরা। তবে ম্যাচ শুরু হওয়ার আগেই তাঁর স্বামী ক’টি উইকেট পেতে পারেন তা বলে দেন সঞ্জনা।

আইপিএল-এর সম্প্রচারকারী চ্যানেলেই সঞ্চালক হিসেবে কাজ করছেন সঞ্জনা। তিনিও দুবাইয়ে রয়েছেন। মঙ্গলবার পঞ্জাবের বিরুদ্ধে বুমরা ক’টি উইকেট পাবেন সেই প্রসঙ্গে সঞ্জনা বলেন, “আমি চাই ও পাঁচ উইকেট পাক। তবে আজকে মনে হচ্ছে ও দুটো উইকেট পাবে।”

সঞ্জনার কথা নির্ভুলভাবে ফলে যায়। পঞ্জাবের ইনিংসে বিপক্ষের দুই মারকুটে ব্যাটসম্যান নিকোলাস পুরান এবং দীপক হুডাকে ফিরিয়ে দেন বুমরা। চার ওভারে খরচ করেন মাত্র ২৪ রান। শুরু থেকেই তিনি চাপে রেখেছিলেন মুম্বই ব্যাটসম্যানদের। ম্যাচের শেষে সঞ্জনার মন্তব্যকে ঘিরে ক্রিকেটপ্রেমীরা নেটমাধ্যমে তুমুল চর্চা শুরু করেন।

Jasprit Bumrah Sanjana Ganesan IPL 2021
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy