Advertisement
E-Paper

কোহলীদের কাছে হেরে ‘তেতো বড়ি গেলার’ অনুভূতি হচ্ছে ডেভিড ওয়ার্নারের

ম্যাচ হাতের মুঠোয় থাকা সত্ত্বেও বুধবার কার্যত আত্মহত্যা করে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে হেরে গিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০২১ ১৭:০২
ওয়ার্নার নিজে যদিও অর্ধশতরান করেছেন।

ওয়ার্নার নিজে যদিও অর্ধশতরান করেছেন। ছবি আইপিএল

ম্যাচ হাতের মুঠোয় থাকা সত্ত্বেও বুধবার কার্যত আত্মহত্যা করে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে হেরে গিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। এক ওভারে তিন উইকেট নিয়ে ম্যাচ একাই ঘুরিয়ে দেন শাহবাজ আহমেদ। ম্যাচের পর হায়দরাবাদ অধিনায়ক ডেভিড ওয়ার্নার রীতিমতো হতাশ।

সাংবাদিক বৈঠকে বললেন, “তেতো বড়ি গেলার মতো অনুভূতি হচ্ছে। ম্যাক্সি (ম্যাক্সওয়েল) দারুণ ব্যাট করেছে ঠিকই, কিন্তু আমাদের বোলাররাও ভাল বল করেছে বলে ওদের কম রানে আটকে রাখতে পেরেছে। একটা ভাল জুটি দরকার ছিল। তবে আমাদের আউট হওয়ার ধরনে আমি সব থেকে বেশি হতাশ। বাঁ হাতি স্পিনারের বিরুদ্ধে আমরা আড়াআড়ি ব্যাট চালিয়েছি, যা চূড়ান্ত হতাশার।”

ওয়ার্নারের আশা, চেন্নাইয়ে বাকি তিনটি ম্যাচে তাঁদের ভাগ্য বদলাবে। বলেছেন, “উইকেট আগামী দিনে আরও ভাল আচরণ করবে বলেই মনে হয়, পাওয়ার প্লে-তে আরও বেশি উইকেট নেওয়ার চেষ্টা করব আমরা। পাশাপাশি, বড় জুটিও গড়তে হবে।”

Virat Kohli SRH RCB David Warner Shahbaz Ahmed IPL 2021
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy