Advertisement
E-Paper

IPL 2021: ম্যাঞ্চেস্টার টেস্ট বাতিলের জের? আইপিএল থেকে নাম তুললেন তিন ইংরেজ ক্রিকেটার

কোনও ক্রিকেটারই সরকারি ভাবে এখন নাম প্রত্যাহারের খবর স্বীকার করেননি। তাঁদের ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকেও কিছু জানা যায়নি।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২১ ১৮:১৯
নাম তুললেন তিন ক্রিকেটার।

নাম তুললেন তিন ক্রিকেটার।

আসন্ন আইপিএল থেকে নাম তুলে নিলেন জনি বেয়ারস্টো, ক্রিস ওকস এবং দাভিদ মালান। ব্রিটিশ সংবাদমাধ্যম সূত্রে এমনই জানা গিয়েছে। তবে কোনও ক্রিকেটারই সরকারি ভাবে এখন নাম প্রত্যাহারের খবর স্বীকার করেননি। তাঁদের ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকেও কিছু জানা যায়নি।

বেয়ারস্টো খেলেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে। ক্রিস ওকস দিল্লি ক্যাপিটালস এবং দাভিদ মালান পঞ্জাব কিংসের হয়ে খেলেন। ইতিমধ্যেই আইপিএল থেকে নাম তুলে নিয়েছেন জস বাটলার। চোটের কারণে নেই বেন স্টোকস এবং জফ্রা আর্চারও। ফলে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক অইন মর্গ্যান বাদে ইংল্যান্ডের আর কোনও বড় নাম থাকলেন না এ বারের আইপিএল-এ।

কোভিডের কারণে বাতিল হয়ে গিয়েছে ম্যাঞ্চেস্টার টেস্ট। সেই নিয়ে দোষারোপ, পাল্টা দোষারোপের পালা এখনও থামেনি। টেস্ট বাতিলের জন্য রাগে আইপিএল খেলবেন না, নাকি কোভিডের ভয়ে, সেই নিয়ে তিন ক্রিকেটার এখনও কিছুই জানাননি। কিন্তু আইপিএল-এ তাঁদের না আসা কার্যত নিশ্চিত।

IPL 2021 johnny bairstow Chris Woakes David Malan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy